বুধবার ● ৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচন সংক্রান্ত ঘোষণাকে স্বাগত জানিয়েছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচন সংক্রান্ত ঘোষণাকে স্বাগত জানিয়েছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ বুধবার ৬ আগষ্ট-২০২৫ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল জাতীর উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছর ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে সে অনিশ্চয়তা ও সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হয়েছিল তার খানিকটা অবসান ঘটবে। একই সাথে এই ঘোষণার মধ্য দিয়ে সরকারের সাথে রাজনৈতিক দল গুলোর যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরী হয়েছিল তাও কিছুটা দূর হবে বলে আশা করা যায়।
তিনি আশা করেন সরকারের রাজনৈতিক পরামর্শের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করা হবে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার গতকালের ঘোষণার পর সরকারের দুটো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা।তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে হলে যেসব কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে আছে সরকারের উচিৎ হবে তা থেকে দ্রুত বেরিয়ে আসা। তিনি উল্লেখ করেন অধিকাংশ রাজনৈতিক দলকে বাইরে রেখে এক ধরনের গোপনীয়তার মধ্যে যেভাবে জুলাই ঘোষণা চূড়ান্ত করা হয়েছে ও ঘোষণা দেয়া হয়েছে তাতে ইতিমধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আর বিদ্যমান আধা নৈরাজ্যিক পরিস্থিতির অবসান ঘটাতে না পারলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা অনুযায়ী ইতিহাসের সেরা নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবেনা।
তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে নির্বাচন কেন্দ্রীক চ্যালেঞ্জ সমূহ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে বিচার, সংস্কার ও নির্বাচনের ভিতর দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে পারবে।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন 