শিরোনাম:
●   কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ●   রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ●   শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ●   খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো ●   গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে ●   ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ●   সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো ●   ইউকে ম্যানেজমেন্ট কলেজ এর ১০ বছর পূর্তি উদযাপন ●   খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ●   রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার ●   দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্মহত্যা ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ১ জুন ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন
প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন
৪৭৮ বার পঠিত
রবিবার ● ১ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন

--- ‎রাজু :: “প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, একসাথে, এখনই” -এই স্লোগানকে সামনে রেখে আজ ০১ জুন রবিবার সকালে রাঙামাটির বনরূপা হ্যাপী মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি এর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
টিআইবি’র সারাদেশব্যাপী ৪৫টি অঞ্চলের মতো রাঙামাটিতেও অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রফেসর বাঞ্ছিতা চাকমা।

‎অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন ঋতু দে ও রুনি চাকমা। টিআইবি’র ইয়েস লিডার হৃদয় বড়ুয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন এসিজি’র পরিবেশ বিষয়ক সমন্বয়কারী বাবুল মারমা, ইয়েস সদস্য মো. মোস্তাফা, নিশা চাকমা এবং সনাক সদস্য গৈরিকা চাকমা প্রমুখ।

‎বক্তারা বলেন, রাঙামাটি শহরে প্লাস্টিক বর্জ্যের অব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পৌরসভার পচনশীল ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের পর্যাপ্ত পদক্ষেপের অভাব রয়েছে। ফলে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য কাপ্তাই লেকের তলদেশে জমা হচ্ছে, যা একদিকে জলজ বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে, অন্যদিকে পানি ব্যবস্থাপনায় ব্যয় বাড়াচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও ত্বরান্বিত করছে।

‎তারা আরও বলেন, রাঙামাটি শহর পর্যটনের জন্য অপার সম্ভাবনাময় হলেও যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের কারণে পরিবেশ দারুণভাবে দূষিত হচ্ছে। বক্তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান এবং বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন।

‎সভাপতির বক্তব্যে প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, “বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমরা এই মানববন্ধন করছি। বর্তমানে কাপ্তাই লেকে দূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। এই দূষণ রোধে সকলকে এগিয়ে আসতে হবে। পৌরসভাকে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে প্রক্রিয়াকরণে ব্যবস্থা নিতে হবে।”

‎তিনি আরও বলেন, “কাপ্তাই লেকে প্লাস্টিক কণার মিশ্রণের ফলে মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দীর্ঘমেয়াদে তা মানবদেহে রোগ বিস্তারের আশঙ্কা সৃষ্টি করছে।”
‎তিনি সনাক, ইয়েস, এসিজি, স্থানীয় পরিবেশবাদী সংগঠন, পৌরসভা ও প্রশাসনের সমন্বয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।





ছবি গ্যালারী এর আরও খবর

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার রাঙ্গুনিয়াতে ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ‘সাইফুল হক : যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো খাগড়াছড়িতে উল্টো রথযাত্রায় শেষ হলো
গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে গত দুইবছর ধরে রাষ্ট্র বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের উল্টো দিকে হাটছে
ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি ভাসমান পেয়ারা হাটে উচ্চ শব্দে গান : জনভোগান্তি
সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা স্পর্শ করলেও বন্যার ঝুঁকি নেই : পাউবো

আর্কাইভ