শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   শ্রমিক বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশা কাটানো যাবেনা ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ : জনদুর্ভোগ ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ১২ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে ইফার ৮ম পর্যায় প্রকল্পের মতবিনিময় সভা
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে ইফার ৮ম পর্যায় প্রকল্পের মতবিনিময় সভা
১৭৪ বার পঠিত
সোমবার ● ১২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ইফার ৮ম পর্যায় প্রকল্পের মতবিনিময় সভা

--- আহমদ বিলাল খান :: ইসলামিক ফাউন্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার উপ-প্রকল্প পরিচালক এ কে এম মোজাহিদুল ইসলাম পার্বত্য রাঙামাটি জেলার আলেম-ওলামাদের সান্তনা দিয়ে বলেন, প্রকল্পটি যদিও বন্ধ হয়ে যায়। কেউ না খেয়ে মারা যাবে না। পকেটে টাকা থাকলেই যে খাবার খেতে পারবেন, তার কোন নিশ্চয়তা নাই। রিজিকের জন্য কোন টেনশন করবেন না। আল্লাহ রিজিক ছাড়া মাখলুকাত সৃষ্টি করেন নাই।

শনিবার ১০ মে দুপুরে রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের মিলনায়তনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ কে এম মোজাহিদুল ইসলাম বলেন, পাহাড়ের হতাশা দূর করতে হলে পবিত্র জুম্মআর বয়ানে কোরআন ও হাদিসের বিষয়ে তথ্য দিয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন। কিন্তু অন্যান্য ধর্মের উপর আঘাত দিয়ে কিছু বলবেন না। বরং তাদের সাথে সদাচরণ করার বিষয়ে মুসল্লিদের নসিহত করবেন। কারণ তারাও আদম এর সন্তান। আল্লাহর রাসূল মানুষকে ভালবাসতেন। আপনার মাঝেও মানুষকে ভালোবাসার সেই আচরণ নিয়ে আসেন। নিজের আমলের একটু খোঁজ নিবেন। যেমন- আপনার আমলে উদ্বুদ্ধ হয়ে কয়জন মানুষ নামাজি হয়েছে। আপনার আমলের উদ্বুদ্ধ হয়ে কয়জন নারী পর্দায় ঢুকেছে। আপনার আমলের উদ্বুদ্ধ হয়ে আপনার পরিবারের কয়জন ভাল মানুষ হয়েছে। তাহলে দেখবেন আপনার যে, মহল্লা রয়েছে সেটি জান্নাতি মহল্লায় পরিণত হয়ে যাবে। আর সবাই আপনাকে ভালোবাসে। তখন আপনার মিশন সাকসেসফুল।

তিনি বলেন, মনে রাখতে হবে আমি যদি আল্লাহওয়ালা হয়ে যাই, রসুল ওয়ালা হয়ে যায়, কুরআন ওয়ালা হয়ে যায়, হাদিস ওয়ালা হয়ে যায়, নামাজি ওয়ালা হয়ে যাই, পর্দা ওয়ালা হয়ে যাই। আমাকে কেউ নিষেধ করেছে? কিন্তু না; আমরা সেটা হতে পারিনি। আলেমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ওয়ারিশ।

তিনি আরো বলেন, দুর্ভাগ্যের সাথে বলতে হয়, আমি রাজশাহী সহ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছি। দেখেছি অনেক সহজ কুরআন শিক্ষার শিক্ষক রয়েছেন। যারা ১৭টি মাখরাজ মুখস্থ বলেতে পারেন না। আপনারাও যদি না পারেন, ছাত্ররা বলবে কিভাবে? আপনি যদি একজন ভালো টিচার হন, ছাত্ররা আপনার থেকে অনেক কিছু শিখতে পারবে। শিক্ষার্থীদের টার্গেট নিয়ে পড়াবেন। যেমন- শুদ্ধ করে কুরআন পড়া শিখানো ও শুদ্ধ করে নামাজ পড়া শিখানো। পাশাপাশি শিক্ষার্থীদের মাদ্দ-মাখরাজ, ইদগাম-ইখফা, নামাজের ফরয-ওয়াজিবসহ ইত্যাদি মাসলা মাসাই শিখাবেন। কারন আমরা দ্বীন প্রচারের মাধ্যমে সেবা দিতে চাই। পর্দার নসিহত করতে চাই। সর্বোপরি একটি দ্বীনি শিক্ষা পরিবেশ করে দিতে চাই। এই পরিবেশ তৈরি করবেন পাহাড়ি অঞ্চলে। ইসলামিক ফাউন্ডেশন যে, দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব সচেতনতার সাথে পালন করবেন।

রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, আমরা জানি, হাওড়া অঞ্চলের আলেম-ওলামাদের জীবন মান উন্নয়নের একটা প্রকল্প রয়েছে। এরকম একটি প্রকল্প পাহাড় অঞ্চলের আলেম-ওলামাদের জন্য যাতে করা হয়। পাহাড় অঞ্চলের আলেমগণ বেতনের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, সব দিক দিয়ে তারা অনেক পিছিয়ে রয়েছেন। এরকম প্রকল্প নিয়ে যদি আলেম-ওলামাদের জীবন মান উন্নয়নে কাজ করা যায় তাহলে আমাদের এই আলেমদের একটা পরিবর্তন আসবে। তাই আমি মনে করি হাওড় অঞ্চলের চেয়ে এই পার্বত্য অঞ্চলের আলেমদের জন্য এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে আলোচনা করে আমাদের পার্বত্য অঞ্চলের সকল আলেম-ওলামাদের পক্ষে জীবন মান উন্নয়ন প্রকল্পের জন্য আপনার বিনীত সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনে আমি জয়েন করেছি চাকরি করা উদ্দেশ্য নয়। আমি আলেম-ওলামাদের সাথে থেকে, আলেম-ওলামাদের থেকে কিছু শিখতে ও আলেম-ওলামাদের সেবা করতে। সেই মন-মানসিকতা নিয়ে শুরু থেকে কাজ করে আসছি। আলহামদুলিল্লাহ! করোনা কালীন সময়েও পার্বত্য অঞ্চলের আলেম-ওলামাগণ যেভাবে সহযোগিতা করেছেন সেটা সত্যিই প্রশংসনীয়। আর এখানকার কেয়ারটেকাগন যে, ভূমিকা রেখেছেন তা ছিল একজন সুপারভাইজারের সমতুল্য সহযোগিতা। বিগত ৫ই আগস্টের পর থেকে আলেম-ওলামাদের অনেক দাবি প্রধান অতিথি মহোদয়ের কাছে তারা তুলে ধরেছেন। বিশেষ করে এই পার্বত্য এলাকায় আপনারা অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে আপনাদের দায়িত্ব পালন করে আসছেন। আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করবো আমাদের শিক্ষক-শিক্ষিকা, মডেল কেয়ারটেকার ও কেয়ারটেকারদের জন্য আপনি মাঠ পর্যায়ে কাজ করে যাবেন। যাতে করে আমাদের এই প্রকল্পের স্থায়ী একটা বন্দোবস্ত হয়। আপনি এশে যে, মনোবল দিয়েছেন, আপনাদের এই মনোবল দেখে আমাদের শিক্ষকরা পূর্ণ আস্তা ফিরে পেয়েছেন।

রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদের সঞ্চালনায় বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপনা করেন- ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আলী হাসান ভূঁইয়া সহ সকল উপজেলার ফিল্ড সুপারভাইজার, সকল উপজেলা কার্যালয়ের মডেল কেয়ারটেকার ও কেয়ারটেকারবৃন্দ এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক-শিক্ষিকা সহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন, শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল কাদেরী।





প্রধান সংবাদ এর আরও খবর

পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে  শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের  বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

আর্কাইভ