শনিবার ● ১০ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হাটহাজারীতে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
হাটহাজারীতে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি :: হাটহাজারীতে গাছ থেকে পড়ে গিয়ে মেজবাহ উদ্দীন সামুন (৩৬) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে) উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৮নং ওয়াডস্থ সৈয়দ কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সামুন একই এলাকার মৃত সৈয়দ আবুল কাসেম এর দ্বিতীয় পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা আনুমানিক সাড়ে বারটার দিকে ঘরের পাশের সামুন আম পাড়তে গাছে উঠেন। এসময় অসাবধানতাবশত ওই আম গাছের ঢাল ভেঙে মাঠিতে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থা নিকটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এদিকে তার এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আগামীকাল রবিবার সকালের দিকে গ্রামের বাড়িতে নিহতের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য এসএম মাহবুব আলম সাজু শনিবার বিকালের দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, সামুন গত কয়েক বছর পূর্বে প্রবাস থেকে নিজ দেশে ফিরে আসেন। নিহত সামুন দুই সন্তানের পিতা ছিলেন। তার মা ঢাকায় থাকা সামুনের মায়ের আজ দুপুরের দিকে অপারেশন হবার কথা ছিলো। ওটিতে ঢুকানোর একটু আগে ছেলের এমন করুন মৃত্যুর খবর পেয়ে তিনি হাটহাজারীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান তিনি।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ 