বৃহস্পতিবার ● ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » সেপ্টেম্বরে কয়কটি মডেলের স্মার্টফোন অকেজো হয়ে যাবে
সেপ্টেম্বরে কয়কটি মডেলের স্মার্টফোন অকেজো হয়ে যাবে
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগলের অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড স্মার্টফোন এখন মানুষের হাতে হাতে।
তাছাড়া প্রতিদিনই বাজারে আসছে নিত্যনতুন ডিজাইনের স্মার্টফোন। কিন্তু নতুনের ভিড়েও অনেকের হাতে এখনো শোভা পাচ্ছে আগের সংস্করণের অ্যান্ড্রয়েড স্মার্টফোন। আর পুরোনো এইসব অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সংখ্যাও অনেক।
সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা পুরোনো স্মার্টফোনগুলোর মালিকদের দুঃসংবাদ দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি জানায়, সেপ্টেম্বরের শেষের দিকে বেশ কয়কটি মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন সম্পূর্ণরূপে অকেজো হয়ে যাবে। কাজ করবে না অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ।
গুগল জানিয়েছে, পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউব, গুগল ড্রাইভ, জি-মেইল, গুগল ম্যাপসের মতো প্রয়োজনীয় অ্যাপের সেবা পাওয়া যাবে না। এর ফলে ২৭ সেপ্টেম্বর থেকে ফোনগুলো অকেজো হয়ে যাবে। সাধারণত অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা এর থেকে কম ভার্সনের স্মার্টফোনগুলোতে সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।
প্রযুক্তির সব সেবা পেতে হলে ফোনটি কমপক্ষে অ্যান্ড্রয়েড ভার্সন ৩ হতে হবে। তবে ফোন ব্যবহার করা না গেলে ওয়েব ব্রাউজার থেকে লগ ইন করে কাজ চালানো যাবে বলে জানা গেছে।




স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন 