মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত-১ : আহত-২
আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত-১ : আহত-২
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে শিমুল (২১) নামে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শিমুল রাণীনগর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। এছাড়া একই উপজেলার পিরেরা গ্রামের বেলাল হোসেন ও ইয়ামিন হোসেন নামে দু’জন আহত হন। আহতরা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আত্রাই থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬ মে মঙ্গলবার দুপুর আনুমানিক দেরটায় আত্রাই থেকে রাণীনগরের দিকে ধানের গুড়া বোঝাই ভটভটিটি যাচ্ছিল। গাড়ীটি নওগাঁ-নাটোর মহাসড়কের ভরতেঁতুলিয়া সেতুর নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিমুল নামে একজন মারা যান এবং বেলাল ও ইয়ামিন আহত হন। প্রত্যক্ষদর্শীরা আহত বেলাল ও ইয়ামিনকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, খবর পেয়ে সাব-ইনেস্পেক্টর ওবাইদুল করিমসহ কয়েকজন সিপাইকে পাঠিয়েছিলাম। তাদের এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে শিমুল নামে একজন মারা যান। বেলাল ও ইয়ামিন নামে আহত দু জন হাসপাতালে ভর্তি আছেন।




স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন 