শিরোনাম:
●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর ●   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ●   তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব ●   সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি ●   নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০ ●   রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স ●   নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার ●   রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ ●   জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ ও প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ ●   কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব ●   গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ●   রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় ৩ নারী গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ●   ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   খাদ্যপ্যাকেটে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর দাবি ●   আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ●   বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শোক প্রকাশ
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডরে পরিনত হতে পারে
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডরে পরিনত হতে পারে
৩০২ বার পঠিত
বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডরে পরিনত হতে পারে

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ বুধবার ৩০ এপ্রিল গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে মায়ানমারের আরকানে মানবিক সহায়তা প্রদানে করিডর কেন্দ্র করে যে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে অনতিবিলম্বে তা নিরসন করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন আরাকানে করিডর দেয়া নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আর প্রধান উপদেষ্টার প্রেসসচিবের বক্তব্য পরষ্পর বিরোধী। এই ঘটনা সরকারের মধ্যকার সমন্বয়হীনতারও আর এক দৃষ্টান্ত।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন মানবিক কারনেই বাংলাদেশ বার লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে এবং তাদেরকে খাদ্যসহ যাবতীয় মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।অভ্যন্তরীণ সংঘাতে বিধ্বস্ত আরাকান অঞ্চলে মানবিক সাহায্যের ব্যাপারে বাংলাদেশের নিশ্চয়ই সংবেদনশীলতা থাকবে।কিন্তু বাংলাদেশের ভূখণ্ড দিয়ে আরাকান অঞ্চলে করিডর দেয়ার সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। এ ধরনের করিডর দেয়া হলে তা বাংলাদেশকে নানা দিক থেকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে।মানবিক করিডর ভবিষ্যতে সামরিক করিডরে পরিনত হবারও আশংকা থাকবে।

তিনি বলেন, মায়ানমারের এই অঞ্চল কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে পরাশক্তিসমূহের বহুমাত্রিক তৎপরতা রয়েছে। এদের মধ্যে রয়েছে ভূ -রাজনৈতিক স্বার্থের বিরোধ। মায়ানমারের অভ্যন্তরে, বিশেষ করে আরাকান অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক গ্রুপের বিরোধাত্বক সশস্ত্র তৎপরতাতো রয়েছেই।এরকম একটি পরিস্থিতিতে রাখাইন অঞ্চলে যুদ্ধমান রাজনৈতিক পক্ষগুলোর সাথে বোঝাপড়া ব্যতিরেকে করিডর প্রদানের চিন্তা হবে আত্মঘাতী।

বিবৃতিতে জাতীয় সংসদের অবর্তমানে রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ব্যতিরেকে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।





এপার বাংলা ওপার বাংলা এর আরও খবর

অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব
১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন  সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ১৯৭১ এর ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি পার্বতীপুর অয়েল ডিপো পরিদর্শনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তিন এমডি
কাপ্তাইয়ে নববর্ষ ও বৈসাবি উদযাপনের প্রস্তুতি সভা কাপ্তাইয়ে নববর্ষ ও বৈসাবি উদযাপনের প্রস্তুতি সভা
রাঙামাটি জেনারেল হাসপাতালে চক্ষু অপারেশন কার্যক্রম উদ্বোধন রাঙামাটি জেনারেল হাসপাতালে চক্ষু অপারেশন কার্যক্রম উদ্বোধন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
সংসদের শোকপ্রস্তাব থেকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার করুন সংসদের শোকপ্রস্তাব থেকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার করুন
গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার
যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে

আর্কাইভ