শিরোনাম:
●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? ●   প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈশ্বরগঞ্জে নকলে বাঁধা দেওয়ায় শিক্ষকের উপর হামলার চেষ্টা
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈশ্বরগঞ্জে নকলে বাঁধা দেওয়ায় শিক্ষকের উপর হামলার চেষ্টা
২৩৬ বার পঠিত
মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে নকলে বাঁধা দেওয়ায় শিক্ষকের উপর হামলার চেষ্টা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নকল করতে বাঁধা দেয়ায় পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকের ওপর হামলার চেষ্টা ও ধাওয়া দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী প্রত্যাবেক্ষক শিক্ষক শামছুল ইসলাম পরীক্ষার্থী কর্তৃক লাঞ্ছিত হওয়ার ভয়ে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন। এ ঘটনাটি ঘটেছে সোমবার গণিত পরীক্ষা শেষে স্কুল গেইটে।
শিক্ষকের দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, এসএসসি গণিত বিষয়ের পরীক্ষায় ৫ নম্বর কক্ষে দায়িত্ব পালন করছিলেন ইউনুস খাদিজিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী শামছুল ইসলাম। পরীক্ষা চলকালীন সময়ে পরীক্ষার্থীরা একে অপরের খাতা দেখাদেখি করে লিখছিল। পরীক্ষা পরিপন্থী কাজে বাঁধা নিষেধ করায় পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে ওই শিক্ষক বাড়ির উদ্দেশ্যে রওনা করলে ক্ষিপ্ত পরীক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে শিক্ষককে লাঞ্ছিত করার জন্য ধাওয়া করে। শিক্ষার্থীদের আক্রমণাত্মক ধাওয়ার মুখে মোটরসাইকেল চালিয়ে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করেন।
পরে তিনি বিষয়টি প্রথমে হল সুপার কেন্দ্র সচিবকে জানান। তারা বিষয়টি দেখবেন বলে শিক্ষককে আশ্বস্ত করেন। পরবর্তীতে বিষয়টি উপজেলা একাডেমিক সুপারভাইজারকে অবহিত করলে তিনি লিখিত অভিযোগের পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী এ অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) ও কেন্দ্র সচিব মো. সেলিম জানান, বিষয়টি অত্যান্ত ন্যাক্কারজনক। পরিক্ষা শেষে প্রত্যবেক্ষক শিক্ষক এ বিষয়টি জানিয়েছেন। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জরুরী ভিত্তিতে শিক্ষকদের সাথে কথা বলে কোন কোন শিক্ষার্থী জড়িত তাদের সনাক্ত করে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে তিন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মাসুদ পারভেজের নেতৃত্বে উপজেলার পৌর শহরের কাকনহাটি গ্রামে অভিযান পরিচালনা করে পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগের সদস্য খোরশেদ আলীর পুত্র রিফাত আহমেদ খোকন (৩৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে এসআই উজ্জ্বল মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে জিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামী উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের কসিম উদ্দিনের পুত্র রতন মিয়া (২৫) ও এসআই মনসুরের নেতৃত্বে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামী নান্দাইল উপজেলার ফুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে রবিউল্লাহ এর পুত্র শাহ আলম রনি (৩৬) কে গ্রফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও সার্কেল স্যারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলায় সন্ত্রাস বিরোধী আইনে একজন, জিআর মামলায় পরোয়ানাভুক্ত একজন ও নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার একজন মোট তিনজন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে।





ছবি গ্যালারী এর আরও খবর

অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন? সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন

আর্কাইভ