শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাজস্থলীতে পহেলা বৈশাখ উদযাপিত
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাজস্থলীতে পহেলা বৈশাখ উদযাপিত
১৯২ বার পঠিত
সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজস্থলীতে পহেলা বৈশাখ উদযাপিত

--- মিন্টু কান্তি নাথ, রাজস্থলী :: নানা আয়োজনে রাঙামাটির রাজস্থলী উপজেলায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ।
সোমবার ১৪ এপ্রিল সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে শুরু হয় নতুন বছরকে বরণ করার নানা আয়োজন। বাংলা বছরের বৈশাখের প্রথমদিন রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে সকাল ৮ টায় জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্য দিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর বাংলা বর্ষবরণের বিভিন্ন ব্যানার, ফ্যাস্টুন এবং ছবি হাতে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খিয়াংসহ সকল সম্প্রদায়ের অংশগ্রহণে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি রাজস্থলী বাজারসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্ত্বরে মিলিত হয়।

এতে প্রত্যেক ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতির অংশ হিসেবে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে বৈশাখের আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বর্ষবরণের বিশেষ আকর্ষণ হিসেবে উপজেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রা শেষে বৈশাখের ঐতিহ্যবাহী পান্থা ইলিশের আয়োজন করেন। রাজস্থলী উপজেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এই বর্ষবরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মো. শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সহসভাপতি আবুল হাশেম, জামাতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনিসহ সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও র‌্যালী শেষে বৈশাখের নিজস্ব সংস্কৃতির সঙ্গীতের সাথে বাঙ্গালী, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খিয়াং সম্প্রদায়ের শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা করে।
অনুষ্ঠান শেষে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরষ্কার বিতরন করা হয়।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে  শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন

আর্কাইভ