মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ইজরায়েলি পণ্য বর্জনে হিলফুল ফুযুলের লিফলেট বিতরণ
ইজরায়েলি পণ্য বর্জনে হিলফুল ফুযুলের লিফলেট বিতরণ
রাজু :: গাজা ও ফিলিস্তিনে ইজরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে হিলফুল ফুযুল রাঙামাটি জেলার উদ্যোগে আজ ৮ এপ্রিল ২০২৫ বাদ মাগরিব বনরূপা বাজার এলাকায় ইজরায়েলি পণ্য বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ ও পোস্টার লাগানোর কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনের নেতৃবৃন্দ বনরূপা জামে মসজিদের সামনে ইজরায়েলি পণ্যের তালিকা প্রদর্শন করেন এবং বিকল্প পণ্যের তালিকা সম্বলিত পোস্টার লাগিয়ে জনসাধারণকে সচেতন করেন। বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং ইজরায়েলি পণ্য বিক্রি ও ব্যবহার পরিহার করতে অনুরোধ জানানো হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আল-আমিন তৌফা, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।
হিলফুল ফুযুলের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।




রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ 