শুক্রবার ● ৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের খবর শুনে প্রেমিকের বাড়িতে এসে অনশনে প্রেমিকা
কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের খবর শুনে প্রেমিকের বাড়িতে এসে অনশনে প্রেমিকা
কুষ্টিয়া প্রতিনিধি :: দেড় বছর ধরে প্রেম করে অন্য মেয়ের সাথে বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছে প্রেমিকা। আজ সকালে টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামেএমন ঘটনা ঘটেছে।
প্রেমিক আলেক ওই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানা গেছে আর প্রেমিকা (১৬) উপজেলার নন্দনালপুর ইউনিয়নের নন্দনালপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
দুপুরে প্রেমিক আলেকের বাড়িতে গিয়ে বারান্দার সিড়িতে বসে আছে স্কুল ছাত্রী প্রেমিকা। বাড়ির প্রতিটি কক্ষে তালা ঝুলানো। প্রেমিকসহ বাড়ির লোকজন পলাতক। এবিষয়ে অনশনরত প্রেমিকা বলেন, আমি নানীদের বাড়িতে থাকি।
নানী বাড়ির পাশে আলেকের চাচা বাড়ি। চাচা বাড়িতে নিয়মিত যাওয়া আসা করত আলেক। এক পর্যায়ের তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম চলছে প্রায় দেড় বছর ধরে।
তিনি আরো বলেন, আলেক বিয়ের আশ্বাস দিয়েছে আমাকে কিন্তু হঠাৎ লোকমুখে আমি শুনতে পাই শুক্রবার ওর বিয়ে। তাই সকাল থেকে বিয়ের দাবিতে অনশন করছি। বিয়ে না দিলে আত্মহত্যা করব আমি।
এবিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, বিয়ের দাবিতে এক স্কুল ছাত্রীর অনুশনের খবর পেয়েছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ 