শিরোনাম:
●   শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন ●   নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন ●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাবিপ্রবি’তে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে “No Work, No School” কর্মসূচির সাথে সংহতি সমাবেশ
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাবিপ্রবি’তে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে “No Work, No School” কর্মসূচির সাথে সংহতি সমাবেশ
৯৮৮ বার পঠিত
সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে “No Work, No School” কর্মসূচির সাথে সংহতি সমাবেশ

--- ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও নৃশংস গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী “No Work, No School” কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই ঘণ্টা কর্মবিরতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আজ ৭ এপ্রিল ২০২৫ তারিখ সকাল সোয়া ১১টায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সভায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচির আওতায় সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়।

রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান এ প্রতিবাদ সমাবেশে বলেন, ১৯৪৮ সাল থেকে প্রায় পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনের গাজা ও পশ্চিমতীরে ইসরায়েলি আগ্রাসী তৎপরতা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে বিশ্ববাসী দেখেছে; ক্রমান্বয়ে তা প্রবল থেকে প্রবলতর হয়েছে। সম্প্রতি সমগ্র ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা সংঘটিত হয়েছে ও হচ্ছে তা অবর্ণনীয়। সেখানে মানুষ অবর্ণনীয় দুঃখ, দুর্দশা সহ্য করছে এবং কষ্ট করছে খাদ্য ও পানির জন্য। ইসরায়েলের জিঘাংসার পথ পরিক্রমা এখনো চলমান রয়েছে। ফিলিস্তিনে মানুষ হিসেবে যে অধিকার আছে, তা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। আজকে ফিলিস্তিনে নারীদের যে হাহাকার, শিশুদের যে হাহাকার, তা হৃদয়বিদারক। এরকম বাস্তবতায় আমরা মানুষের জন্য কথা বলতে চাই। আমাদের প্রথম ও প্রধান পরিচয় আমরা এই সমাজের মানুষ।

তিনি বলেন, বিশ্ব মোড়ল ও বিশ্বে যারা নেতৃত্বে আছেন, তাদের বলতে চাই- বন্ধ হোক ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ হোক শিশুদের উপর নির্যাতন, নারীদের উপর নির্যাতন এবং জনসাধারণের উপর গণহত্যা; ফিলিস্তিনে শান্তি ফিরে আসুক। একের পর এক চুক্তির নামে যেসমস্ত বাহানা চলছে, তা সত্যিকার অর্থে অর্থবহ হোক, সেগুলো আবার ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর হোক।

তিনি আরো বলেন, ইউরোপ, আমেরিকাসহ ওআইসি ও জাতিসঙ্ঘ যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা তারাও কার্যকরী ভূমিকা রাখছে না। মানবতা ভূলুণ্ঠিত হচ্ছে। সুতরাং আমরা সামগ্রিকভাবে যারা এখনো পর্যন্ত মানবতাকে টিকিয়ে রাখতে চায়, তাদের কাছে আমাদের আহবান থাকবে অতিসত্বর ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হোক এবং সকল আন্তর্জাতিক ও জাতীয় সংস্থাসমূহ শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা রাখুক।
প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করায় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে তিনি ধন্যবাদ জানান।





ছবি গ্যালারী এর আরও খবর

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে

আর্কাইভ