শনিবার ● ৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু
ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান করতে এসে রাম লাল চন্দ্র দে (৬৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে নদের ঘাটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার এসআই সামিউল ইসলাম। রাম লাল চন্দ্র দে উপজেলার জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের রাজ কুমার চন্দ্র দের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টায় রামলাল পরিবারের সদস্যদের নিয়ে ব্রহ্মপুত্রের নদে স্নান করতে আসেন। স্নান শেষে নদ থেকে সকাল ১০টার দিকে পাড়ে উঠার সময় হঠ্যাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনা স্থলেই মারা যান। নিহত রাম লালের ছেলে স্বপ্নীল চন্দ্র দে জানান, বাবা আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। স্নান করতে এসে মৃত্যু বরণ করেছেন।
রাম লালের মৃত্যু সংবাদ পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক লুঃফুল্লাহহেল মাজেদ বাবু, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি দলীয় নেতকর্মীসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, স্নান করতে আসা রাম লালের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
কাউখালীতে যুব দিবস পালিত 