বৃহস্পতিবার ● ৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে বিজিবি সদস্যদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
রাঙামাটিতে বিজিবি সদস্যদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
রাঙামাটি :: বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বিজিবি সদস্যদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে বিজিবির চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়ন সদর, মারিশ্যা ব্যাটালিয়নের অধীনস্থ সাজেক বিওপি এবং রাঙামাটি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেছেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার এবং সংশ্লিষ্ট সেক্টর ও ব্যাটালিয়নের কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫ সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরে পৌঁছান। সেখানে তিনি বৃক্ষরোপন করেন এবং সেখানে বিজিবিতে কর্মরত সকল পর্যায়ের অফিসার ও অন্যান্য পদবীর সৈনিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। ঈদের ছুটি ভোগ না করে নিজ পরিবার-পরিজন থেকে দূরে থেকে দেশ মাতৃকার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বাঘাইহাটের স্থানীয় হেডম্যান ও কারবারীদের সাথে মতবিনিময় করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি’র মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ সাজেক বিওপি পরিদর্শন করেন এবং বিওপিতে কর্মরত সৈনিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি’র রাঙামাটি সেক্টর সদর দপ্তরে পৌঁছান এবং বৃক্ষরোপণ করেন।
পরে রাঙামাটি সেক্টরে কর্মরত সকল পর্যায়ের বিজিবি সদস্য ও স্থানীয় বেসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলেন।




রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার 