শনিবার ● ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » মিরসরাইয়ে বাতিঘর যুব সংঘের কমিটি গঠিত
মিরসরাইয়ে বাতিঘর যুব সংঘের কমিটি গঠিত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা বাতিঘর যুব সংঘের কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ মার্চ বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগরস্থ সংস্থার কার্যালয়ে ১৯ রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে সংস্থা’টি।
ইফতার ও দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল করিম, মেজাবাউল আলম, আশরাফুল ইসলাম রিফাত, আনোয়ার হোসেন সোহেল, শরিফুল ইসলাম, আকবর হোসেন, আরিফুল হাসান, জামশেদ আলম এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে রেজাউল করিম’কে সভাপতি এবং আনোয়ার হোসেন সোহেল’কে সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ সেশনের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মাইনুল করিম মামুন, আমীন শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক আলী আজগর, অর্থ সম্পাদক রিয়াদ হাসান, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন ইমন, সহ প্রচার সম্পাদক আরমান খান, দপ্তর সম্পাদক নাহিদ ইসলাম, ক্রীড়া সম্পাদক ফাহাদ হোসেন অন্তর। কার্যকরী সদস্যরা হলেন, মেজবাউল আলম, আরিফুল হাসান, শরিফুল ইসলাম, আকবর হোসেন।
বাতিঘর যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জানান, ২০২১ সালের ১১ ডিসেম্বর মাত্র ৮ জন সদস্য নিয়ে বাতিঘর যুব সংঘ প্রতিষ্ঠা হয়।
প্রতিষ্ঠা’র পর থেকেই জাতীয় দিবস পালন, বিভিন্ন সময়ে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচি, ২০২৪ এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ’কে উদ্ধার ও খাদ্য সামগ্রী বিতরণ, গরীবের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম সম্পন্ন করে আসছে। বর্তমানে সংগঠনে ৬৫ জন সদস্য রয়েছে।




রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে 