শুক্রবার ● ২১ মার্চ ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাউজানে সুবিধাবঞ্চিতদের মাঝে রমজানের উপহার
রাউজানে সুবিধাবঞ্চিতদের মাঝে রমজানের উপহার
রাউজান :: অরাজনৈতিক সমাজসেবামূলক মানবিক সংগঠন রাউজানের পাহাড়তলী শেখপাড়া ফ্রেন্ডস সার্কেল এসোসিয়েশনর উদ্যোগে ও প্রবাসীদের সহযোগীতায় মাহে রমজানুল মোবারক উপলক্ষে গরীব ও সুবিধাবঞ্চিতদের মাঝে “মাহে রমজানের উপহার” সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ১৯ মার্চ এই উপহার বিতরণ করা হয়।
জানা যায়, ইফতার সামগ্রীগুলো রাতে কোন ভিডিও ছবি ধারণ না করে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিতদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পরিচালক আব্দুল মোত্তালিব চৌধুরী, সভাপতি রুবায়েদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী চৌধুরী রাবিব, অর্থ সম্পাদক এস.এম মোরশেদুল হক, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মাহাফুজুর রহমান আরিফ, মোহাম্মদ ইউসুফ, সিমরান তৈয়্যব অন্তর, শিহাব উদ্দিন চৌধুরী ও শাহারিয়ার মিরাজ প্রমুখ।
উল্লেখ্য সংগঠন ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগীতা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে এবং পুরো রমজানজুরে এই ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে,ভবিষ্যতেও সংগঠনের প্রতিটি সদস্য মানবিক কাজে সকলের সহযোগীতা কামনা করছে।




রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ 