সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » শহিদ সেলিম তালুকদারের কন্যার দায়িত্ব নিলেন জামায়াতে ইসলামী
শহিদ সেলিম তালুকদারের কন্যার দায়িত্ব নিলেন জামায়াতে ইসলামী
গাজী মো গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সেলিম তালুকদার রমজানের কন্যা রোজার দায়িত্ব নিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার ১৭ মার্চ দুপুরে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার সেলিম তালুকদারের শ্বশুর বাড়িতে রোজাকে দেখতে এসে এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর আমির বলেন, এই শিশুটি পরিবারের পক্ষ থেকে নাম রাখা হয়েছিলো রোজা। আমরা ওর নাম দিচ্ছি সাইমা সেলিম। এই শিশুর বড় হওয়া পর্যন্ত আমরা তার সাথে থাকবো সে আমাদের পরিবারের সদস্য, আমাদের সবার কাছে আমানত। এই শিশুর লেখাপড়া, চিকিৎসাসহ তার বিবাহের দায়িত্ব জামায়াতে ইসলামের।
ড. শফিকুর রহমান বলেন,আমরা সবাই মিলেমিশে একটা মানবিক বাংলাদেশ গড়বো। এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মানুষের দুঃখে সাড়া দিবে।এই বাংলাদেশে সরকার জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র গঠন করবে।কোরআনের ভিত্তিতে এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি।
তিনি আরও বলেন,খুনিদের দ্রুত বিচার হোক,ন্যায় বিচার হোক। বিচার হলেই শহিদদের পরিবার ও দেশবাসী শান্তি পাবে।সরকার প্রত্যেক শহিদ পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন সেটা দেওয়া হলে পরিবারের জন্য উপকার হবে। এছাড়া আহত যারা আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে।আমাদের সংগঠন থেকে তৌফিক অনুয়ায়ী তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবো।
তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সেলিম ছিলেন মেঝো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। গত ১৮ জুলাই কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন। ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩১ জুলাই রাতে তার মৃত্যু হয়।
নিহত সেলিমের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের টিঅ্যান্ডটি এলাকায়। তিনি নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন।
মারা যাওয়ার এক বছর আগে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি মুসলিমপাড়া এলাকার মতিউর রহমান চুন্নুর মেয়ে সুমিকে বিয়ে করেন সেলিম। মারা যাওয়ার ৪ দিন পর সুমি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন অন্তঃসত্ত্বা তিনি। মারা যাওয়ার আগে সেলিম তালুকদার জানতেন না সন্তানের বাবা হবেন।
গত শনিবার ৮ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে ঝালকাঠির একটি বেসরকারি ক্লিনিকে তার স্ত্রীর কন্যা সন্তান জন্ম হয়।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 