রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » হাটহাজারীতে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হাটহাজারীতে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুমন পল্লব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় পুকুরের পানিতে ডুবে পূজা বড়ুয়া (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার ১৬ মার্চ বেলা ১২ টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের চন্দ্রপুরস্থ বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পূজা বড়ুয়া চন্দ্রপুর বেনুবন বিহারের দায়ক চন্দন বড়ুয়া দ্বিতীয় কন্যা।
সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার বেনুবন বিহারের দায়ক চন্দন বড়ুয়ার কন্যা পূজা বড়ুয়া খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।
এক পর্যায়ে ওই শিশুকে পরিবারের লোকজন আশপাশে না দেখে চারিদিকে খোঁজ করতে থাকে।
দীর্ঘক্ষণ পর পাশের ওই পুকুরে পূজা বড়ুয়াকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী জয়সেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে শিশু পূজা বড়ুয়ার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ 