শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » মহালছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
মহালছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ মার্চ মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার কর্ম পরিষদ ও শুরা সদস্য মহালছড়ি উপজেলা সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. ইউসুফ, ছাত্র-শিবিরের জেলা সভাপতি মো. মাইনউদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।
এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিক নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী ও গনমাধ্যম কর্মীরা।
ইফতার মাহফিলে বক্তরা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কোন প্রকার দূর্নীতির কাজে সম্পৃক্ত হয়না।
জামায়াতে ইসলামী নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে দেশ হবে দূর্নীতিমুক্ত, থাকবে না কোন জুলুম, নির্যাতন, গুম, হত্যা, অপহরণের মতো কোনো অপকর্ম। মুসলিমদের পাশাপাশি অমুসলিমদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হবে।
পরিশেষে স্বৈরাচারী হাসিনাসহ তার দোসরদের বিচার দাবী করা হয় এবং আলোচনা শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনাসহ আন্দোলনে শহীদদের জন্য দোয়া কামনা করা হয়।




হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা 