শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » দীর্ঘ সময়ের জন্য অনির্বাচিত সরকার থাকা নানা দিক থেকে ঝুঁকি সৃষ্টি করে
দীর্ঘ সময়ের জন্য অনির্বাচিত সরকার থাকা নানা দিক থেকে ঝুঁকি সৃষ্টি করে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন কারও কোন হঠকারিতায় ২০২৪ এর গণঅভ্যুত্থানের বিজয় নষ্ট করা যাবেনা। তিনি বলেন, ৭১ ও ৯০ এর বিজয় বেহাত হয়েছে। এবারকার গণঅভ্যুত্থানের অর্জন কোনভাবে বিসর্জন দেয়া দেয়া যাবেনা। তিনি বলেন আদর্শ ও রাজনীতির নানা পার্থক্য ও বৈচিত্রের মধ্যেই আমাদের ঐক্য ধরে রাখতে হবে।
তিনি জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবকে স্বাগত জনান এবং বলেন সরকারকে সংস্কার, নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে।
ছাত্র তরুণদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং বলেন সরকারে বা সরকারের ছত্রছায়ায় থেকে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেয়া হলে ছাত্র তরুণদের রাজনৈতিক সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে।সরকারও নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হবে।তিনি বলেন, ভেংগে দেয়া স্থানীয় পরিষদের কাউন্সিলদেরও পুনর্বাসনের কোন অবকাশ নেই।
তিনি বলেন, দীর্ঘ সময়ের জন্য অনির্বাচিত সরকার থাকা নানা দিক থেকেই ঝুঁকিপূর্ণ । সে কারণে সরকারের উচিত হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশের গনতান্ত্রিক অভিযাত্রার পদক্ষেপসমূহ নিশ্চিত করা।
তিনি যুব প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, বৈষম্যহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের শহীদদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লবী যুব সংহতির নেতা জামিরুল রহমান ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরী, সদস্য সচিব মীর রেজাউল আলম, বিপ্লবী ছাত্র সংহতির নেতা জোনায়েদ হোসেন,,যুব সংগঠক রাশেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ হোসেন, রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, মারিয়া মৌসুমী, মোহাম্মদ হাশেম,,আলী হোসেন, ফরিদুদ্দীন, ঈমন শেখ,পারভেজ হোসেন প্রমুখ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
প্রতিনিধি সভায় জামিরুল ইসলাম ডালিমকে আহবায়ক ও রাশেদুল ইসলাম রাসেলকে সদস্যসচিব করে ২৫ সদস্য বিশিষ্ট বিপ্লবী যুব সংহতির ঢাকা মহানগরের আহবায়ক কমিটি গঠন করা হয়।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধার দাবি ওমেরা সিইও-র
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার 