সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ফটিকছড়িতে সম্মিলিত বৌদ্ধ সমাজের নতুন অফিস উদ্বোধন
ফটিকছড়িতে সম্মিলিত বৌদ্ধ সমাজের নতুন অফিস উদ্বোধন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: আজ সোমবার ০৯ ডিসেম্বর-২০২৪ ইংরেজি তারিখ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সম্মিলিত বৌদ্ধ সমাজের নতুন অফিস শুভ উদ্বোধন করা হয়।
ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজের সভাপতি অঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে উক্ত মহতী অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের ধর্মীয় সম্পাদক ভদন্ত বিজয়ানন্দ থেরো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজের দিবাকর বড়ুয়া (চন্দন), সহ সম্পাদক পবিত্র বড়ুয়া ও অসীম চাকমা ।
উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজের সহ-সভাপতি লায়ন প্রশান্ত বড়ুয়া, মহা সচিব রিটন কুমার বড়ুয়া, শিক্ষক দুলাল কান্তি বড়ুয়া, ননীগোপাল বড়ুয়া, সুমিত বড়ুয়া, রূপক বড়ুয়া,বিজন কান্তি বড়ুয়া, অরুণ বড়ুয়া, সাথোয়াইপ্রু মারমা প্রমূখ।
মহতি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজের সাংগঠনিক সম্পাদক সপু বড়ুয়া।




ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন 