বৃহস্পতিবার ● ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » অভিযানের নামে নায়িকা-মডেলদের চরিত্র হনন ও সম্ভ্রমহানি বন্ধ কর
অভিযানের নামে নায়িকা-মডেলদের চরিত্র হনন ও সম্ভ্রমহানি বন্ধ কর
সংবাদ বিজ্ঞপ্তি :: তথাকথিত অভিযানের নামে নায়িকা ও মডেলদের চরিত্র হনন ও সম্ভ্রমহানি বন্ধ, ক্যাসিনো-মাদক ব্যবসা ও পর্ণোগ্রাফির পৃষ্ঠপোষক মাফিয়া গডফাদারদের গ্রেফতার ও বিচার করার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আজ ১২ আগস্ট সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য রাখেন জোটের নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড মানস নন্দী, ইউসিএলবি’র নেতা কমরেড নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বাচ্চু ভূইয়া ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা কমরেড রুবেল শিকদার।
সভা পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।
বক্তাগণ বলেন, সরকার করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি বাস্তবায়ন, টেস্ট, চিকিৎসা এবং টিকা সংগ্রহ ও প্রয়োগে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। করোনা চিকিৎসা ও টিকা নিয়ে সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতা-সমন্বয়হীনতা, নৈরাজ্য সৃষ্টি ও দুর্নীতির জন্ম দিয়েছে। গণটিকা কার্যক্রমকে দলীয়করণ করে প্রতিটি টিকা কেন্দ্রকে করোনা বিস্তারের হটস্পটে পরিণত করা হয়েছে।
বক্তাগণ বলেন, সরকার যখন করোনা মোকাবিলাসহ সর্বক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সর্বক্ষেত্রে দুর্নীতি, দুঃশাসনে মানুষ যখন ক্ষুব্ধ হয়ে উঠছে তখন তাকে আড়াল করার জন্য নন ইস্যুকে সামনে এনে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করছে। সরকারের ব্যর্থতা ঢাকতেই নায়িকা পরিমণি ও অন্যান্য মডেলসহ নারীদের চরিত্র হনন, সম্ভ্রমহানি ও নানা কল্পকাহিনী ছড়ানো হচ্ছে।




যে কোন চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে
সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা
সময় তারেক রহমানের উপর এক ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও হরতাল কার্যক্রম স্থগিত ঘোষণা
জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
জুঁই চাকমার নির্বাচনী ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ 