শিরোনাম:
●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » অন্তর্বর্তীকালীন রাঙমাটি জেলা পরিষদে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » ছবি গ্যালারী » অন্তর্বর্তীকালীন রাঙমাটি জেলা পরিষদে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন
৩০২ বার পঠিত
রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্তর্বর্তীকালীন রাঙমাটি জেলা পরিষদে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন

--- নির্মল বড়ুয়া মিলন :: আজ রবিবার ২৪ নভেম্বর-২০২৪ ইংরেজি তারিখ রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও ইসলামী আন্দোলন রাঙামাটি পৌর কমিটির ব্যানারে অন্তর্বর্তীকালীন রাঙমাটি পার্বত্য জেলা পরিষদে হত্যা মামলার পলাতক আসামী ও আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল পূর্বক কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার স্থানীয় প্রতিনিধি নিয়োগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজকের মানববন্ধনে বক্তব্য রাখেন জুড়াছড়ি উপজেলা বাসীর পক্ষে রাঙামাটি জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা, কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তারা মিয়া, বরকল প্রেস ক্লাবের সাবেক সভাপতি পুলিন বিহারী চাকমা, অ্যাডভোকেট এমদাদ হোসেন, রাজস্থলীর সাবেক ইউপি চেয়ারম্যান উথান মারমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিব হাসান, ইসলামী আন্দোলন রাঙামাটি পৌর কমিটির সভাপতি মাওলানা আব্দুর রউফ প্রমুখ।
মানববন্ধনে বঞ্চিত কাউখালী, বরকল, জুড়াছড়ি ও রাজস্থলী উপজেলার জনসাধারন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে যে সকল বিষয়ে জানানো হয়, অর্ন্তবর্তিকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে প্রতিটি উপজেলা থেকে প্রতিনিধি রাখার রেওয়াজ থাকেলে হলেও ২০২৪ সালের ০৭ নভেম্বর যে প্রজ্ঞাপন হয়েছে সেখানে চারটি উপজেলা থেকে কোন প্রতিনিধি রাখা হয়নি। অথচ রাঙামাটি সদর উপজেলা থেকে নয়জন সদস্য রাখা হয়েছে। যাদের রাখা হয়েছে তারা পতিত সরকারে প্রতিনিধি,দোসর,হত্যা মামলার পলাতক আসামী,পার্বত্য উপদেষ্টার কর্মচারী ও আত্মীয় রয়েছেন। আমরা এদেরকে প্রত্যাখ্যান করছি। ছাত্র জনতা আন্দোলনে আত্মহুতি দেয়া শহীদদের রক্তের সাথে বেইমানী করা হয়েছে।
এছাড়াও রাঙামাটির আদালতে পিপি,এপিপি,অতিরিক্ত পিপি নিয়োগেও বিগত ফ্যাসিস্ট সরকারের দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ায় ছাত্র জনতার রক্তের সাথে বেইমানী করা হয়েছে। এসব নিয়োগ বাতিল করে পুনরায় রাঙামাটির আদালতে পিপি,এপিপি,অতিরিক্ত পিপি নিয়োগের দাবী জানানো হয়।
চার উপজেলাকে বঞ্চিত করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে স্বজনপ্রীতি এবং অনিয়মের স্বর্গভুমিতে পরিনত করতে শুধুমাত্র রাঙামাটি সদর উপজেলা থেকে নয়জনকে সদস্য নিয়োগ করা হয়েছে।
মানববন্ধনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠন করে বঞ্চিত চার উপজেলা হতে প্রতিনিধি নিয়োগ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠন এবং রাঙামাটির আদালতে নিয়োগকৃত পিপি,এপিপি ও অতিরিক্ত পিপি নিয়োগের দাবী জানানো হয়।
উল্লেখ্য অর্ন্তবর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠনে বঞ্চিত কাউখালী,বরকল,জুড়াছড়ি ও রাজস্থলী উপজেলা থেকে প্রতিনিধি অন্তভুক্ত করার দাবীতে ইতিমধ্যে সাংবাদিক সন্মেলন, প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে।
মানববন্ধনে জানানো হয় অর্ন্তবর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে বঞ্চিত চার উপজেলা কাউখালী, বরকল, জুড়াছড়ি ও রাজস্থলী থেকে প্রতিনিধি নিয়োগ দিয়ে পুর্নগঠন করা না হলে ভবিষতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।





ছবি গ্যালারী এর আরও খবর

বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে

আর্কাইভ