শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটি জোনের অভিযানে দেশীয় অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার : গ্রেফতার-৪
রাঙামাটি জোনের অভিযানে দেশীয় অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার : গ্রেফতার-৪
স্টাফ রিপোর্টার :: গত শুক্রবার ০৮ নভেম্বর-২০২৪ তারিখ সন্ধ্যা সাড়ের ৬ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর ইমরান আল জিহাদ এর নেতৃত্বে একটি পেট্রোল রাবার বাগান আর্মি ক্যাম্প হতে রাউজান এলাকায় গমন করে।
উক্ত এলাকার পূর্ব রাউজান (বর্গ-৯৭৯৩) হতে মো. ইউসুফ ইসলাম (৩৫) এর নিজ বাড়ি তল্লাশী করে ০১টি দেশীয় অস্ত্র এবং ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ০৫ আগস্ট-২০২৪ তারিখ স্থানীয় আওয়ামীলীগ নেতা অস্ত্রটি তার নিকট রেখে যায়।
তার পর আভিযানিক দল এবং রাউজান থানা পুলিশ এর একটি দল সহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আভিযানিক দল কর্তৃক ইউসুফসহ আরো ০৩ জন সহযোগীকে আটক করে। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ এবং আসামী (১) মো. ইউসুফ ইসলাম (৩৫), পিতাঃ মো. ইউসুফ, গ্রামঃ পূর্ব রাউজান, পোঃ জয়নগর, থানাঃ রাউজান, জেলাঃ চট্টগ্রাম (২) মো. মনসুর (৫০), পিতাঃ আবুল কাশেম, গ্রামঃ চৌধুরী পাড়া, থানাঃ রাউজান, জেলাঃ চট্টগ্রাম (৩) মো. হেলাল উদ্দিন (৩৮), পিতাঃ মোঃ শফি, গ্রামঃ পশ্চিম রাউজান, পোঃ ফকির টকিয়া, থানাঃ রাউজান, জেলাঃ চট্টগ্রাম (৪) মো. আলাউদ্দিন (৩৯), পিাতাঃ মো. ইসমাইল, গ্রামঃ পশ্চিম রাউজান, পোঃ ফকির টকিয়া, থানাঃ রাউজান, জেলাঃ চট্টগ্রামদেরকে রাউজান থানায় হস্তান্তর করা হয়।
রাঙামাটি জোনের দায়িত্বপূর্ণ এলাকার শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জোন কর্তৃপক্ষ ।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 