শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » তিনমাস পর এখন গণতান্ত্রিক উত্তরণের সুনির্দিষ্ট পথ নকশা ঘোষণা করুন : সাইফুল হক
তিনমাস পর এখন গণতান্ত্রিক উত্তরণের সুনির্দিষ্ট পথ নকশা ঘোষণা করুন : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন সরকার গঠনের তিনমাস পার হওয়ার পর এখন দেশের গণতান্ত্রিক উত্তরণে সরকারের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা দেয়া দরকার। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের রোড়ম্যাপ দেশবাসীকে জানানো প্রয়োজন। তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ম্যান্ডেট হচ্ছে কেড়ে নেয়া ভোটের অধিকার নিশ্চিত করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করা। তিনি আশা করেন ঐক্যমতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগের পাশাপাশি সরকার এই লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি বলেন গেল ৫ আগষ্ট ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পর একটা চরম অস্থিতিশীল অবস্থায় তিন মাস পার করাও অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য।তিনি বলেন, সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে কোন বড় দাগের কোন প্রশ্ন নেই; তবে তাদের দক্ষতা ও কার্যকারীতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আশাবাদ প্রকাশ করেন জনপ্রত্যাশা পূরণে দ্বিধা দোদুল্যমানতা কাটিয়ে আগামী দিনগুলোতে সরকার আরও বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর সবাই দেশ বদলাতে চায়, কিন্তু নিজেকে বদলায় না। তিনি বলেন, বিপ্লবী গণতান্ত্রিক রুপান্তরের সংগঠক হতে চাইলে নিজেদেরকেও বদলাতে হবে।সেজন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রত্যেক কর্মী সংগঠককে আদর্শিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবেও নিজেদের পুনর্গঠিত করতে হবে।
আজ বিকালে পার্টির ঢাকা মহানগর সংগঠকদের কর্মশালায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় আরও বক্তব্য রাখেন এপোলো জামালী, মীর রেজাউল আলম হোসেন, আবুল কালাম আজাদ,জোনায়েদ হোসেন, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ ডালিম, মোহাম্মদ ফারুক হোসেন, আবদুর রহমান, মাহফুজ গাজী, মোহাম্মদ রফিক, শিবু মোহান্ত প্রমুখ।
কর্মশালার শুরুতে গত জুলাই - আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শহীদ বদিউজ্জামাল, আবদুল লতিফ, শহীদ নাসিরুদ্দিনসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।




বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে 