শিরোনাম:
●   বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে ●   মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে ●   মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে ●   ২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি ●   রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে ●   রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২ ●   কাউখালীতে যুব দিবস পালিত ●   খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   বাংলাদেশকে চাপে রাখতে ভারত সরকার হাসিনা কার্ড খেলছে : সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর হত্যার চেষ্টা ●   কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ●   ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Daily Sonar Bangla
সোমবার ● ৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাজনীতিক দলের অফিসে আগুন দেয়া কোন অবস্থায় শোভনীয় কাজ নয় : নির্মল বড়ুয়া মিলন
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাজনীতিক দলের অফিসে আগুন দেয়া কোন অবস্থায় শোভনীয় কাজ নয় : নির্মল বড়ুয়া মিলন
২২০ বার পঠিত
সোমবার ● ৪ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনীতিক দলের অফিসে আগুন দেয়া কোন অবস্থায় শোভনীয় কাজ নয় : নির্মল বড়ুয়া মিলন

--- স্টাফ রিপোর্টার :: আজ ৪ নভেম্বর-২০২৪ সোমবার সকাল ১০টায় মারী স্টেডিয়াম সংলগ্ন রাঙামাটি বিসিক এর সামনে “অন্তবর্তীকালিন সরকারে সফলতার ৩ মাস” বিষয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির পক্ষ থেকে মানববন্ধন এর আয়োজন করা হয়।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি মো. আবুল হাশেম।

মানববন্ধনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য গণতন্ত্র মঞ্চের নেতা নির্মল বড়ুয়া মিলন।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা-উপজেলা নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ভূমিহীন সংহতির নেতৃবৃন্দ।

মানববন্ধনে প্রধান বক্তা নির্মল বড়ুয়া মিলন বলেন, অন্তবর্তীকালিন সরকার হচ্ছে ছাত্র-শ্রমিক-জনতার সরকার, অন্তবর্তীকালিন সরকারে সফলতার ৩ মাস, এ সরকারে সফলতার সাথে ছাত্র-শ্রমিক-জনতার সফলতা জড়িয়ে আছে। তিনি অন্তবর্তীকালিন সরকারে ৩মাস পূর্ণ করায় অভিনন্দন জানান এছাড়াও তিনি গত বুধবার ৩০ অক্টোবর কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানান।

নির্মল বড়ুয়া মিলন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে বৃদ্ধি বন্ধ করতে হবে, স্বৈরাচারের দোসররা এখনো সিন্ডিকেট করে বাজারে প্রতিটি পণ্যর মূল্যে বৃদ্ধি করে রেখেছে, প্রশাসনকে দ্রুত সময়ের ভিতর নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার আহবান জানান। তিনি বলেন, দেশের সাধারন জনগণের ওপর “মরার ওপর খারার ঘা’ একদিকে দ্রব্য মূল্যে বৃদ্ধি, আরেক দিকে ২৪ ঘন্টার ভিতর ১৮ ঘন্টা বিদ্যুতের লোডশেডিং। আমরা ধরনা করছি ছাত্র-শ্রমিক-জনতার অন্তবর্তীকালিন সরকারকে বেকাদায় ফেলতে পতিত হাসিনা সরকারের ঘাপটি মেরে থাকা লোকজন কৌশলে রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ২৪ ঘন্টার ভিতর ১৮ ঘন্টা বিদ্যুতের লোডশেডিং চালু রেখে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। বিদ্যুতের লোডশেডিং দ্রুত সময়ে ভিতর সমাধান করা দাবি জানান তিনি।

ছাত্র-শ্রমিক-জনতার স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে বা যাঁরা ছাত্র-শ্রমিক-জনতাকে হত্য করেছে তাদের হত্যাকারীদের এবং গণহত্যার নিদের্শদাতাদের বিচার এ বাংলা মাটিতে কম সময়ের ভিতর নিস্পত্তি করার জন্য এবং সেই সাথে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অন্তবর্তীকালিন সরকারের আইন ও বিচার বিভাগীয় উপদেষ্টার প্রতি অনুরোধ জানান।

মানববন্ধনের প্রধান বক্তা নির্মল বড়ুয়া মিলন বলেন, কোন রাজনীতিক দলের অফিসে ভাংচুর করা, রাজনীতিক দলের অফিসে আগুন দেয়া কোন অবস্থায় শোভনীয় কাজ নয়। এসব রাজনীতির শিষ্টাচার বহিভূর্ত কাজ। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নয়, কোন রাজনীতিক দলের নেতা-কর্মি অপরাধী হলে সু-ষ্পষ্ট মামলা দিয়ে তাদের দেশের প্রচলিত আইনে বিচার করা এবং আদালতের মাধ্যমে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সঠিক পন্থা অবলম্বেনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী, ছাত্র-শ্রমিক-জনতা এবং রাজনীতিক দল সমুহের প্রতি আহবান জানান।

এসময় নির্মল বড়ুয়া মিলন বলেন, ১৯৮৬ সাল থেকে তিন পার্বত্য জেলা সমুহে ভুমি বন্দোবস্তী বন্ধ রাখা হয়েছে, এতে পাহাড়ে ভূমিহীনদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তিন পার্বত্য জেলায় ভুমি জরিপ ও ভুমি বন্দোবস্তী চালু করার জন্য তিনি অন্তবর্তীকালিন সরকারের নিকট দাবি করেন।

নির্মল বড়ুয়া মিলন আরো বলেন, দেশ স্বাধীনের পর থেকে ৫৩ বছর ধরে পাহাড়ে বসবাসকারী মানুষেরা বৈষম্যের শিকার,পাহাড় থেকে সকল সকল ধরনের বৈষম্য নিরসন করার লক্ষ্যে “পার্বত্য চট্টগ্রাম বৈষম্য নিরসন কমিশন” গঠনের দাবি জানান।

মানববন্ধন অনূষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা।

মানববন্ধন শেষে রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অস্থায়ী কার্যালয়ে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা-উপজেলা নেতা-কর্মী এবং বাংলাদেশ ভূমিহীন সংহতির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি  পাবে বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
কাউখালীতে যুব দিবস পালিত কাউখালীতে যুব দিবস পালিত
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন খাগড়াছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাউখালীতে জুলাই গণ অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ