রবিবার ● ৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘের পক্ষ থেকে কঠিন চীবর দান না করার সিদ্ধান্ত : দায়ক-দায়ীকাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া
পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘের পক্ষ থেকে কঠিন চীবর দান না করার সিদ্ধান্ত : দায়ক-দায়ীকাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া
স্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ কতৃক বৌদ্ধদের বৃহৎ ধর্মীয় উৎসব মহান কঠিন চীবর দান না করার সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছেন।
আজ ৬ অক্টোবর-২০২৪ রবিবার রাঙামাটি শহরের মৈত্রী বিহারে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে কঠিন চীবর দান বাতিল ঘোষণা করা হয়।
পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘের পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের।
এসময় পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘের ভিক্ষুগণ উপস্থিত ছিলেন।
এদিকে বৌদ্ধদের বৃহৎ ধর্মীয় উৎসব কঠিন চীবর দান না করার সিদ্ধান্ত ঘোষনায় দায়ক-দায়ীকাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনেকই বলেছেন, প্রজ্ঞাবান এবং প্রকৃত বৌদ্ধ এরকম সিদ্ধান্ত নিতে পারে না। এ ধরনের সিদ্ধান্তে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দলের প্রভাব রয়েছে।
এ বিষয় সরকার এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আগামী কাল ০৭ অক্টোবর-২০২৪ তারিখ বেলা ১২ টায় শুভ কঠিন চীবর দান উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে৷




সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা 