শিরোনাম:
●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই ●   রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা ●   হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ১০ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » নতুন বাংলাদেশে চাঁদাবাজী ও দুর্নীতি চলবে না, চলতে দেওয়া হবে না : রাঙামাটিতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » নতুন বাংলাদেশে চাঁদাবাজী ও দুর্নীতি চলবে না, চলতে দেওয়া হবে না : রাঙামাটিতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ
৩৮১ বার পঠিত
মঙ্গলবার ● ১০ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন বাংলাদেশে চাঁদাবাজী ও দুর্নীতি চলবে না, চলতে দেওয়া হবে না : রাঙামাটিতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

--- স্টাফ রিপোর্টার :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাঙামাটির জনসাধারনের উদ্দেশে বলেছেন, শুধুমাত্র ঢাকা কেন্দ্রীক বা শহর কেন্দ্রীক উন্নয়নের ধারা রয়েছে সেটার দিক তাকালে এভাবে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের প্রান্তিক পর্যায়ে পৌছাতে হবে। তিনি বলেন, আমরা আপনাদের কাছে শুনেছি পাহাড়ে বর্গাশিক্ষক নামে একটি নাম প্রচলিত রযেছে, আমরা সরকারের কাছে আহবান জানাবো প্রান্তিক পর্যায়ের শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিয়ে শিক্ষার গুনগতমান বৃদ্ধির জন্য। এখন থেকে রাজধানী ঢাকায় বসে একজন শিক্ষার্থী যে সকল সুযোগ পাবেন এখন থেকে পাহাড়ের প্রত্যান্ত প্রান্তিক পর্যায়ের একজন শিক্ষার্থী একই সুযোগ-সুবিধা পাবেন। সবাইকে শহরে নিয়ে যাওয়া সম্ভব না তবে শহরকে সব জায়গায় ছড়িয়ে দেয়া সম্ভব। তিনি বলেন, পুরো রাঙামাটিতে একটিও আইসিইউ নাই, এটা খুবই দুঃখজনক, রাঙামাটি থেকে একজন মুমুর্ষ রোগীকে যদি চট্টগ্রামে বা ঢাকায় নিতে হয় এটা সময়ের ব্যাপার এজন্য তিনি স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আহবান জানান, শহরে যে ধরনের স্বাস্থ্যসেবা রয়েছে একই ধরনের স্বাস্থ্যসেবা যেন দ্রুত সময়ে পাহাড়ে চালু করা হয়।
দেশের রাষ্ট্রপতি যে চিকিৎসা সেবা রাষ্ট্রীয়ভাবে পায় ঠিক একই ধরনের চিকিৎসা সেবা রাষ্ট্রীয়ভাবে একজন প্রান্তিক জনসাধারন যাতে পায়।
তিনি বলেন, আমাদের বিভাজনের জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। যতদিন পর্যন্ত রাষ্ট্র পূর্ণগঠন না হচ্ছে ততদিন ছাত্র-জনতা আমরা ঐকবদ্ধ থাকবো। রাষ্ট্র সংস্কার কাজে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
মঙ্গলবার বিকেলে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গণঅভ্যুত্থানের প্রেরণায় আহতদের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে চেতনা নিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিলো, সেই চেতনা কি বাস্তবায়ন হয়েছিলো ? ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যে গণঅন্দোলন হয়েছিলো পরবর্তীতে জনগণের আশার প্রতিফলন কি ঘটেছিলো ? ২০২৪ সালে যে ছাত্র-জনতার আন্দোলন বা গণঅভ্যুত্থান হয়েছে জনগণের আশার প্রতিফলন ঘটবে কি-না এ দায়িত্ব আপনার। এ দায়িত্ব পালনে ছাত্র-জনতাকে ভূমিকা রাখতে তিনি আহবান জানান।
বিভিন্নভাবে বিভাজন করে অপরাজনীতি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সময় এসেছে বৈষম্য দূর করার। তিনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এসব নতুন বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রসঙ্গে এই সমন্বয়ক বলেন, সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা, সব স্তরে ন্যায্যতা নিশ্চিত করা এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া উচিত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রাঙামাটির জনসাধারনের উদ্দেশে বলেছেন, ছাত্র ও পুলিশের মধ্যে কোনো বিভেদ নেই। আপনারা আপনাদের কাজে ফিরে আসুন। কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলে আমরা আপনাদের সহযোগিতা করব।
সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে হাসনাত আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা এখনো বসে নেই। ফ্যাসিবাদের দোসররা যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তারা বিভিন্ন রূপে আমাদের মাঝে এসে বিভক্তি সৃষ্টির চেষ্টা করবে। তাদের বিষয়ে বিপ্লবের নায়ক ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাথে হোটেল প্রিন্স এর হোটেল লবিতে অল্প সময়ের জন্য মতবিনিময় করেছেন রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এবং বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, রাঙামাটির নেতৃবৃন্দ।





এগিয়ে যাও বাংলাদেশ এর আরও খবর

হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে  শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন

আর্কাইভ