শিরোনাম:
●   দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু ●   জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে ●   স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে ●   হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা ●   হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ ●   রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর ●   দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা ●   ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত জাতীয় বীর মুক্তিযোদ্ধার সন্ধান ●   নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Sonar Bangla
শুক্রবার ● ১৪ জুন ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটি জেলায় কোন সংসদ সদস্য আছে বলে মনে হয় না : নির্মল বড়ুয়া মিলন
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটি জেলায় কোন সংসদ সদস্য আছে বলে মনে হয় না : নির্মল বড়ুয়া মিলন
৪১৭ বার পঠিত
শুক্রবার ● ১৪ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলায় কোন সংসদ সদস্য আছে বলে মনে হয় না : নির্মল বড়ুয়া মিলন

------ স্টাফ রিপোর্টার :: আজ ১৪ জুন-২০২৪ শুক্রবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি পার্বত্য জেলার অস্থায়ী কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি মো. আবুল হাসেম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভার প্রধান অতিথি নির্মল বড়ুয়া মিলন বলেন, ২০২৪-২০২৫ প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির কোন সু-সংবাদ নাই। বাজেট বাজারের আগুনে পুড়তে থাকা স্বল্প আয়ের মানুষের জন্য কোন সু-সংবাদ দিতে পারেনি আওয়ামী লীগ দলীয় সরকার। জীবনযাত্রার অসহনীয় ব্যয় কমাতে বাজেটে বিশ্বাসযোগ্য কোন পদক্ষেপ নেই; বরং মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা আশংকাজনকভাবে কমে গেছে।
তিনি বলেন, সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার বৃহত্তর উপজেলা বাঘাইছড়ি উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ গত ২৯ মে-২০২৪, পরে ৯ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু সরকার দলীয় প্রার্থীকে জিতানোর জন্য আইন-শৃঙ্খলার দোহাই দিয়ে দুই বার তারিখ পরিবর্তন করেও স্থানীয় প্রশাসন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দিতে পারেনি। নির্বাচন কমিশন ৯ জুন অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত ঘোষণা করেন।
এতে পরিস্কার বুঝা যায় সরকার ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আর না হয় রাঙামাটি জেলার আইন-শৃঙ্খলা সরকারে প্রশাসনের নিয়ন্ত্রণে নাই।
নির্মল বড়ুয়া মিলন বলেন, রাঙামাটি পার্বত্য জেলায় গত ১৫ বছরে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দু্ই পাশে বহুতল মার্কেট, দোকান-পাটসহ স্থাপনা নির্মান করে রাঙামাটির প্রধান সড়কটি সরু করে ফেলেছে ভূমিদস্যরা, কাপ্তাই লেক ভরাট, বাধ নির্মাণ, বেআইনী দখল রোধ সকল অবকাঠামো নির্মাণ বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা দুই বছরেও বাস্তবায়ন হয়নি। রাঙামাটি শহরে পৌরসভার ভিতর ফুটপাত দখল করে শত-শত অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে অথচ রাঙামাটি পৌরসভার কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ প্রশাসন নিরব।
তিনি বলেন, রাঙামাটি পার্বত্য জেলায় প্রতিটি উপজেলায় ভূমিদস্যরা সরকারি দল এবং কয়েকটি আঞ্চলিক দলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে সেই সব জায়গা-জমি সাধারন মানুষে কাছে বিক্রয় করে কোটি-কোটি টাকা নিজেদের পকেট ভারী করছে এতে প্রতিনিয়ত পাহাড়ে ভূমি সমস্যা তৈরী হচ্ছে। ১৯৮৫ সাল থেকে রাঙামাটিতে ভূমি বন্দবস্তী দেয়া বন্ধ রাখার কারণে ভূমিহীনদের সংখ্যা নতুন করে বৃদ্ধি পাচ্ছে।
নির্মল বড়ুয়া মিলন আরো বলেন,রাঙামাটি পার্বত্য জেলায় হচ্ছে দেশের অন্যতম একটি পর্যটন নগরী কিন্তু রাঙামাটি শহরে সিএনজি অটোরিক্সা ছাড়া যাত্রী পরিবহনের অন্য কোন বাহন নাই, রাঙামাটিতে সিএনজি অটোরিক্সা চলছে সিএনজি গ্যাস দিয়ে অথচ যাত্রীদের নিকট থেকে সিএনজি অটোরিক্সার ড্রাইভারেরা যাত্রীদের নিকট থেকে ভাড়া আদায় করেছে তৈল এর গাড়ির। শহরে যেখানে ২শত থেকে ৩শত সিএনজি অটোরিক্সা চলার কথা সেখানে রাঙামাটি শহরে চলছে দুই হাজারের অধিক সিএনজি অটোরিক্সা। রাঙামাটি জেলা প্রশাসনে সর্বক্ষেত্রে দলীয় করণ করায় রাঙামাটি শহরে পৌরসভার ভিতর ফুটপাত দখলদার মুক্ত করা, রাঙামাটি শহরে অবৈধ সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ করা, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দু্ই পাশে বহুতল মার্কেট, দোকান-পাটসহ স্থাপনা নির্মান করে রাঙামাটির প্রধান সড়কটি যারা সরু করে ফেলেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া, কাপ্তাই লেক ভরাট, বাধ নির্মাণ, বেআইনী দখল রোধ সকল অবকাঠামো নির্মাণ বন্ধে রাঙামাটি জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রিয় প্রশাসন পদক্ষপে নিতে পারছেন না তার মূল কারণ সকল প্রশাসনে অতিমাত্রায় দলীয় করণ।
তিনি আরো বলেন, রাঙামাটি পার্বত্য জেলার সরকার দলীয় সংসদ সদস্য কাপ্তাই লেক ভরাট, রাঙামাটি শহরে পৌরসভার ভিতর ফুটপাত দখলদার মুক্ত করা, সিএনজি অটোরিক্সা চালক-মালিকদের সিন্ডিকেট এর কারণে যাত্রীদের বছরের পর বছর ধরে ভোগান্তি, কৃষি জমি ভরাট করে স্থাপনা নির্মাণ, ভূমিহীনদের ভূমির সমস্য সমধান এবং রাষ্ট্রিয় ভূমি দখলকারী ভূমিদস্যদের বিরুদ্ধে আজ পর্যন্ত একটি কথাও বলেনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন বলেন, জনসাধারনের ভোগান্তি দেখতে রাঙামাটি পার্বত্য জেলায় কোন সংসদ সদস্য আছে বলে মনে হয় না।
তিনি রাঙামাটি জেলার সকল প্রশাসনকে দলীয় করণ বন্ধ করে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনস্বার্থে মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালন এবং রাঙামাটি শহরে যাত্রী সেবার জন্য কম সময়ের ভিতর টেম্পু/ব্যাটারী চালিত টম টম/টাউন সার্ভিস বাস চালু করা আহবান জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নির্মল বড়ুয়া মিলন বলেছেন, দেশের মানুষের অধিকার ও মুক্তি অর্জনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের ভালবাসা নিয়ে আগামী দিনগুলোতেও আপোষহীন ধারায় তার সংগ্রাম অব্যাহত রাখবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা, বাংলাদেশ ভূমিহীন সংহতির সহসভাপতি রাখি ত্রিপুরা, সদস্য নার্গিস আক্তার ও মাতৃদেবী চাকমা ।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ ভূমিহীন সংহতির শিখা রানী দে, হালিমা আক্তার, মঙ্গলা দেবী চাকমা,শংঙ্খ চাকমা, রেনুকা চাকমা, মাতৃদেবী চাকমা, সাধনা দেবী চাকমা, দিগন্তবিকাশ তালুকদার, বুলু বেগম, কহেলী চাকমা, বিমলা দেবী চাকমা, কৃষণা চাকমা ও মেকি চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটি কর্তৃক আয়োজিত পার্টির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সঞ্চালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা।





ছবি গ্যালারী এর আরও খবর

দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু দীর্ঘ ১৯বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু
জুলাই  গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে জুলাই গণঅভ্যুত্থানে পর শ্রমিকরা ছাত্রদের মত ক্ষমতার ভাগ নেয়নি,কেবল অধিকার চেয়েছে
স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে
হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান :  পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা

আর্কাইভ