রবিবার ● ১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » কঠোর লকডাউনের মধ্যে শিল্প কারখানা খুলে দেবার সরকারি সিদ্ধান্ত চরম দায়িত্বহীন
কঠোর লকডাউনের মধ্যে শিল্প কারখানা খুলে দেবার সরকারি সিদ্ধান্ত চরম দায়িত্বহীন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে কঠোর লকডাউন এর মধ্যে আকস্মিক ভাবে আগামীকাল থেকে গারমেন্টসহ রপ্তানিমুখি শিল্প কারখানা খুলে দেবার সরকারি সিদ্ধান্তকে দায়িত্বহীন,অমানবিক ও নিষ্টুর হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এই সিদ্ধান্তের পর গণপরিবহন বন্ধ থাকা অবস্থায় শ্রমিকদেরকে চাকুরী বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কারখানার উদ্দেশ্যে আসতে হচ্ছে তা অবর্ননীয়। মানুষের প্রতি সামান্যতম দরদ ও দায়বদ্ধতা থাকলে কোন সরকার এরকম স্বেচ্ছাচারী ও নির্দয় সিদ্ধান্ত নিতে পারে না।
বিবৃতিতে তিনি বিষ্ময় ও ক্ষোভের সাথে উল্লেখ করেন সরকার মুখে যাই বলুক না কেন বাস্তবে তারা আরও একবার চাপের কাছে অন্যায়ভাবে আত্মসমর্পণ করল। আরও একবার প্রমাণ হোল যে সরকারের মধ্যে যেন গারমেন্টস মালিকদেরও আর একটি সরকার রয়েছে। সরকার এটাও বুঝিয়ে দিল যে শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নয় মালিকদের মুনাফাই তাদের কাছে বড়।
তিনি উল্লেখ করেন, এ পর্যন্ত সরকার ও মালিকেরা শ্রমিকদের নিরাপত্তা, পরিবহন ঝুঁকি ভাতা প্রভৃতি কোন ব্যাপারেই শ্রমিকদেরকে দেয়া ওয়াদা তারা রাখেনি।আশংকা এবারও রাখা হবে না।
বিবৃতিতে তিনি বলেন, শ্রমিকদের জন্য পরিবহন, শ্রমিকদের টিকা প্রদান, নিরাপত্তা নিশ্চিত করেই কেবল শিল্প কারখানা খোলার পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে
লকডাউন পরিস্থিতিতে অনুপস্থিতির কারণে কোন শ্রমিককে যাতে হয়রানি বা চাকরিচ্যুত করা না হয় তা নিশ্চিত করতে হবে।




হিংসা,বিভাজন, মববাজি,সাম্প্রদায়িক আর জংগীবাদী তৎপরতায় গণঅভ্যুত্থানের অর্জনকে ধূলিসাৎ করা যাবেনা
হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির হরিণায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাপ্তাইয়ে পার্বত্য প্রতিমন্ত্রীর খাদ্য সহায়তা
ইউএনওর হস্তক্ষেপে হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
ভূমিদস্যু প্রকাশ কুসুম বড়ুয়াকে ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে অন্যত্র বদলীর দাবি করেছেন স্থানীয়রা 