শিরোনাম:
●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পীস চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ●   সংসদের শোকপ্রস্তাব থেকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার করুন ●   প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন ●   ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত ●   ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ ●   নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে : ড. জিয়াউদ্দিন হায়দার ●   কাঁচামাটিয়া নদী মশা উৎপাদনের অভয়াশ্রম ●   কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত ●   গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার ●   ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ●   কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ অনুষ্ঠিত ●   স্বাধীন নারীকে এখনও সমাজ ভয় পায়, তাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় ●   জনপ্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   বিপ্লবী কমরেড হাবিবুর রহমান আঙ্গুর আর নেই ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

Daily Sonar Bangla
শনিবার ● ৪ মে ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে কাপ্তাই হ্রদে মাছ অবমুক্ত ও মৎস্যজীবীদের বিজিএফ খাদ্য শষ্য বিতরণ
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে কাপ্তাই হ্রদে মাছ অবমুক্ত ও মৎস্যজীবীদের বিজিএফ খাদ্য শষ্য বিতরণ
২৮৪ বার পঠিত
শনিবার ● ৪ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে মাছ অবমুক্ত ও মৎস্যজীবীদের বিজিএফ খাদ্য শষ্য বিতরণ

--- স্টাফ রিপোর্টার :: রাঙামাটি কাপ্তাই হ্রদ ড্রেজিংয়ের মাধ্যমে পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

শনিবার ৪ মে দুপুর ১টায় রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে কাপ্তাই হ্রদে মাছ অবমুক্ত করণ ও মৎস্যজীবীদের বিজিএফ খাদ্য শষ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এ সব কথা বলেন মৎস্যমন্ত্রী।

তিনি বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর রাঙামাটি কাপ্তাই হ্রদ বাঁচাতে দুইটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। শুধু প্রকল্প গ্রহণ করলে চলবে না। সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে হ্রদ বাঁচাতে। সবাইকে আন্তরিক হতে হবে। এ হ্রদের সাথে শুধু মৎস্য সম্পদ নয়, জড়িত এ অঞ্চলের মানুষের ভবিষ্যত। সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে হ্রদকে পুনরুদ্ধার করতে। সরকারের প্রচেষ্টাকে সহযোগিতা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উদ্বেগ প্রকাশ করে মৎস্যমন্ত্রী আরও বলেন, কাপ্তাই হ্রদ তার যৌবন হারিয়েছে। শুধুমাত্র রক্ষানাবেক্ষণের জন্য। হ্রদকে অপব্যবহার করা হয়েছে। হ্রদ বাঁচাতে হলে এ অঞ্চলের মানুষকে আরও আন্তরিক হতে হবে। এ হ্রদে শুধু জেলে পরিবার নয়, জীবন বাঁচে লাখো মানুষের পরিবারের। হ্রদকে বাঁচাতে, হ্রদের মৎস্য প্রজনন ঠিক রাখতে অপব্যবহার বন্ধ করতে হবে। সচেতন হতে হবে সবাইকে। তবেই হ্রদের প্রকৃত চিত্র ফিরে আসবে। পলিজমে হ্রদের যে তলদেশ ভরাট হয়েছে। তা ড্রেজিংয়ের মাধ্যমে ঠিক করা যাবে। তবে পানি দূষণমুক্ত করতে হলে মানুষকে সচেতন হতে হবে।

এর আগে মৎস্যজীবীদের রঙিন ছাতা ও খাদ্য শষ্য বিতরণ করেন অতিথিরা। একই সাথে রাঙামাটি কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সাঈদ মাহমুদ বেলাল হায়দরের সভাপতিত্বে এতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দীন, সংসদ সদস্য দীপংকর তালুকদার, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. আবদুল আলীম মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউট ড. মো. জুলফিকার আলী, রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া উপস্থিত ছিলেন।





ছবি গ্যালারী এর আরও খবর

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পীস চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ইউনাইটেড নেচার ইন্টারন্যাশনাল পীস চট্টগ্রাম শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
সংসদের শোকপ্রস্তাব থেকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার করুন সংসদের শোকপ্রস্তাব থেকে অবিলম্বে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহার করুন
প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন প্রকাশিত হলো আট খণ্ডের সাইফুল হক নির্বাচিত রচনা সংকলন
ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত
নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে : ড. জিয়াউদ্দিন হায়দার নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে : ড. জিয়াউদ্দিন হায়দার
কাঁচামাটিয়া নদী মশা উৎপাদনের অভয়াশ্রম কাঁচামাটিয়া নদী মশা উৎপাদনের অভয়াশ্রম
কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত
গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার গোলাপগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার
ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা ঝালকাঠি রেশন সেন্টার দুর্নীতি : ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

আর্কাইভ