শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৮ বছর পর খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন
৮ বছর পর খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন প্রায় ৮ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৭ এপ্রিল) দুপুরে শহরের পৌর টাউন হল প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
সম্মেলনের শুরুতে দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শিল্পীরা।
প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও চট্টগ্রামের জেলা-উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পার্বত্য শান্তিচুক্তি পাহাড়ের চিত্র বদলে দিয়েছে। সাম্প্রদায়িক-সম্প্রীতি সু-দৃঢ় হয়েছে। উন্নয়নের জোয়ার বইছে পাহাড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা ধরে রাখতে হবে।




রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ 