শিরোনাম:
●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা ●   আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি ●   এদের কোন নীতি আদর্শ নাই এরা কখনো ব্যাঙের মুখে চুমু দেয় আবার কখনো সাপের মুখে চুমু দেয় ●   সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাকে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের প্রচারণা আমি যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি : জুঁই চাকমা ●   গণ-অভ্যুত্থনের পর আমি রাঙামাটি জেলাবাসির জন্য দল-মত নির্বিশেষে কাজ করেছি : জুঁই চাকমা ●   ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে : জুঁই চাকমা ●   প্রগতিশীল ও নারীর স্বাধীনতার পক্ষে গণতন্ত্রে বিশ্বাসী তাদের জুঁই চাকমার পাশের দাাঁড়ানোর আহবান ●   আপনারা যোগ্য ও ভালো মানুষকে ভোট দিবেন যাতে আপনাদের পরবর্তী আর পস্তাতে না হয় ●   রাঙামাটি জেলাবাসী তথা লংগদু উপজেলা বাসি ধর্মীয় বিভাজনে বিভক্ত নয় ●   প্রচারণার ২য় দিনে জুঁই চাকমার সুবলং বাজারে জনসংযোগ ●   কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক ●   আমি নির্বাচিত হলে ঘুষ বাণিজ্য বন্ধ করে মেধার ভিত্তিতে সকল সরকারি চাকুরী প্রদানের ব্যবস্থা গ্রহণ করব : জুঁই চাকমা ●   কাইন্দ্যা এগজ্যাছড়িতে মহা সংঘদান পূণ্যানুষ্ঠানে জুঁই চাকমার অংশ গ্রহন ●   খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ●   প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন ●   ১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বান্দরবানে গণগ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ
প্রথম পাতা » প্রধান সংবাদ » বান্দরবানে গণগ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ
৩০৩ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে গণগ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

--- সংবাদ বিজ্ঞপ্তি :: পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক কিরণ চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের নামে গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে রাঙামাটির কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফভুক্ত চার সংগঠন।
সোমবার ২২ এপ্রিল ২০২৪ বিকাল ৩টায় পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা শাখা সমূহের যৌথ উদ্যোগে কুদুকছড়ি মধ্যপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক হয়ে কুদুকছড়ি নিচ পাড়ায়(হেডম্যান পাড়া) এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা শাখার সভাপতি রিনিসা চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি তনুময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্রত পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নিকন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি রিমি চাকমা।
ছাত্র নেতা নিকন চাকমা বলেন, বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে কেএনএফের বিরুদ্ধে যৌথ অভিযানের নামে বম জাতিসত্তার জনগণকে নির্বিচারে গ্রেফতার, নিপীড়ন-নির্যাতন করা হচ্ছে। সেখানে চালসহ নিত্যপ্রয়োজনী জিসিন ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্বাভাবিক জীবন যাপন বিপন্ন করা হয়েছে।
তিনি পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন জারি রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনা সাজানো হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন।
তিনি সরকার ও রাষ্ট্রকে প্রশ্ন করে বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের কোন বিচ্ছিন্ন অঞ্চল নয়। এ অঞ্চলের পাহাড়ি জনগণ মুক্তিযুদ্ধ থেকে শুরু দেশের জন্য নানা অবদান রেখে চলেছে। তবুও কেন পাহাড়িদের ওপর অন্যায়ভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে?
তিনি পার্বত্য চট্টগ্রামে পর্যটন, সীমান্ত সড়কের নামে ভূমি বেদখল, নারী নির্যাতন, ঠ্যাঙাড়ে বাহিনী সৃষ্টি করে নেতা-কর্মী খুন-গুম হচ্ছে বলে অভিযোগ করেন।
নিকন চাকমা সমাবেশে উপস্থিত সকলকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
নারী নেত্রী রিমি চাকমা বলেন, বান্দরবানে যে বম ভাই-বোনদের উপর নিপীড়ন-নির্যাতন চলছে তারা বাংলাদেশ ও পার্বত্য চট্টগ্রামের বাইরে কেউ নন। তারা এদেশেরই নাগরিক। পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন জারি রাখার মাধ্যমে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে মিথ্যা মামলায় গ্রেফতার, নির্যাতন করা হচ্ছে। আজকে নিরপরাধ বম জাতিগোষ্ঠির নিরীহ জনগণকে গ্রেফতার, নির্যাতন, হয়রানি করা হচ্ছে। গর্ভবতী নারীরাও রেহায় পাচ্ছে না। সেনা শাসনের কারণে পার্বত্য চট্টগ্রামের জনগণ, মা-বোন কেউই আর নিরাপদ নয়।
তিনি গত বছর কাপ্তাইয়ে সেনা সদস্য দ্বারা এক পাহাড়ি স্কুলছাত্রী ও ২০১৮ সালে বিলাইছড়িতে দুই মারমা বোনকে ধর্ষণ-নির্যাতন এবং চাকমা রাণী ইয়েন ইয়েনকে লাঞ্ছিত করার ঘটনা তুলে ধরেন।
তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নেয়া এবং বান্দরবানে গ্রেফতারকৃত নিরীহ লোকজনকে মুক্তি দেয়ার দাবি জানান।
যুব নেতা প্রিয়তন চাকমা বলেন, রুমা ও থানচিতে প্রকাশ্যে যেভাবে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে তাতে স্পষ্ট হয় যে, পার্বত্য চট্টগ্রামে সেনাশাসনের বৈধতাদানের মাধ্যমে সীমান্ত সড়ক নির্মাণ নির্বিঘ্ন করতে এই ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু এই নাটকীয় ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় বাহিনী যৌথ অভিযানের নামে ছাত্র-ছাত্রী, শ্রমজীবী, চাকরিজীবী থেকে শুরু করে নির্বিচারে বম জাতিসত্তার নারী-পুরুষকে গ্রেফতার করে কেএনএফ বলে চালিয়ে দিচ্ছে।
তিনি বলেন, এভাবে নিপীড়ন-নির্যাতন, দমনপীড়ন চলতে থাকলে পার্বত্য চট্টগ্রামের জনগণ বসে থাকবে না। নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে বাধ্য হবে।
সমাবেশের সভাপতি রিনিসা চাকমা বলেন বান্দরবানের ব্যাংক ডাকাতিকে কেন্দ্র করে সাধারন বম জনগোষ্ঠীর উপর গণগ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের সরকার অঘোষিত যে সেনাশাসন জারি রেখেছে তা বৈধতা দেয়ার জন্য আজকে বান্দরবানের এই ব্যাংক ডাকাতির নাটক সাজিয়ে সাধারণ জনগণের ওপর নিপীড়ন চালানো হচ্ছে।
তিনি অবিলম্বে সেনা শাসন প্রত্যাহারসহ বান্দরবানের সাধারণ বম জনগোষ্ঠীর ওপর চলমান গণগ্রেফতার-হয়রানি বন্ধ করা এবং গ্রেফতারকৃত নিরপরাধ ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক
আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা আমি নারীর অধিকার,নারীর সমতা নিয়ে কাজ করিব : জুঁই চাকমা
আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার পার্টি গণতন্ত্রের পক্ষে এ কারণে আমি রাঙামাটি ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি
এদের কোন নীতি আদর্শ নাই এরা কখনো ব্যাঙের মুখে চুমু দেয় আবার কখনো সাপের মুখে চুমু দেয় এদের কোন নীতি আদর্শ নাই এরা কখনো ব্যাঙের মুখে চুমু দেয় আবার কখনো সাপের মুখে চুমু দেয়
সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাকে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাকে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা
কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক  রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
নির্বাচনের প্রচারণা আমি যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি : জুঁই চাকমা নির্বাচনের প্রচারণা আমি যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি : জুঁই চাকমা
গণ-অভ্যুত্থনের পর আমি রাঙামাটি জেলাবাসির জন্য দল-মত নির্বিশেষে কাজ করেছি : জুঁই চাকমা গণ-অভ্যুত্থনের পর আমি রাঙামাটি জেলাবাসির জন্য দল-মত নির্বিশেষে কাজ করেছি : জুঁই চাকমা
ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে : জুঁই চাকমা ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে : জুঁই চাকমা

আর্কাইভ