শিরোনাম:
●   রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রুমা ও থানচিতে নাটকীয় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের আড়াল করতে নিরীহ গ্রামবাসীদের হয়রানি করা হচ্ছে : ইউপিডিএফ
প্রথম পাতা » প্রধান সংবাদ » রুমা ও থানচিতে নাটকীয় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের আড়াল করতে নিরীহ গ্রামবাসীদের হয়রানি করা হচ্ছে : ইউপিডিএফ
৫০৩ বার পঠিত
বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রুমা ও থানচিতে নাটকীয় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের আড়াল করতে নিরীহ গ্রামবাসীদের হয়রানি করা হচ্ছে : ইউপিডিএফ

--- সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের দুর্গম ধুপানিছড়া এলাকা থেকে পাড়ার কার্বারীসহ ৮ জন নিরীহ ত্রিপুরা গ্রামবাসীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)।
আজ বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ইউপিডিএফের কেন্দ্রীয় সহ সভাপতি নতুন কুমার চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, গতকাল মঙ্গলবার দুপুর ১ টার সময় বান্দরবান রিজিয়নের রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা বিলাইছড়ির বড়থলি ইউনিয়নের ধুপানিছড়া, হাতিছড়া ও শেপ্রু পাড়া এলাকায় হানা দিয়ে একজন পাড়ার কার্বারীসহ ৮ জন নিরীহ ত্রিপুরা গ্রামবাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাদেরকে ক্যাম্পে নিয়ে কিছু ‘গাদা বন্দুক’সহ ছবি তোলে ‘কেএনএফ সদস্যে’র তকমা লাগিয়ে দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন : ১। জাতিরাই ত্রিপুরা (৪১), পিতা-সাদিজন ত্রিপুরা, গ্রাম-ধুপানি ছড়া, ৯নং ওয়ার্ডম ৪নং বড়থলি ইউনিয়ন, বিলাইছড়ি, রাঙামাটি। তিনি ধুপানিছড়া পাড়ার কার্বারি, ২। পেট্রিক ত্রিপুরা(২৭), পিতা-সুনরাং ত্রিপুরা, গ্রাম-ধুপানি ছড়া, ৯নং ওয়ার্ড, ৪নং বড়থলি ইউনিয়ন, বিলাইছড়ি, রাঙামাটি, ৩। কৃষ্ণচন্দ্র ত্রিপুরা(৪০), পিতা-জরেন্দ্র ত্রিপুরা, গ্রাম-হাতি ছড়া পাড়া, ৯নং ওয়ার্ড, বিলাইছড়ি,রাঙামাটি, ৪। যাকোব ত্রিপুরা (৩৯), পিতা-লাস্কু ত্রিপুরা, গ্রাম-হাতিছড়া পাড়া, ৯নং ওয়ার্ড, ৪নং বড়থলি ইউনিয়ন, বিলাইছড়ি,রাঙামাটি, ৫। গুনীজন ত্রিপুরা(৪৪), পিতা- মৃত অংশেপ্রু ত্রিপুরা, গ্রাম-শেপ্রু পাড়া, ৮নং ওয়ার্ড, ৪নং বড়থলি ইউনিয়ন। বিলাইছড়ি, রাঙামাটি, ৬। বীরজয় ত্রিপুরা(১৯), পিতা-গুণীজন ত্রিপুরা, গ্রাম-শেপ্রু পাড়া, ৮নং ওয়ার্ড, ৪নং বরথলি ইউনিয়ন, বিলাইছড়ি,রাঙামাটি, ৭। বীরবাহাদুর ত্রিপুরা (৩৮), পিতা-সতিজন ত্রিপুরা, গ্রাম- শেপ্রু পাড়া, ৮নং ওয়ার্ড , ৪নং বড়থলি ইউনিয়ন। বিলাইছড়ি, রাঙামাটি ও ৮। সিমন ত্রিপুরা (২৫), পিতা-গণেশ ত্রিপুরা, গ্রাম-শেপ্রু পাড়া, ৮নং ওয়ার্ড, ৪নং বড়থলি ইউনিয়ন, বিলাইছড়ি,রাঙামাটি।
তবে গ্রেফতারকৃতদের মধ্য থেকে কার্বারি জাতিরাই ত্রিপুরাকে আজ সকাল ১১টায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত গ্রামবাসীদের ‘কেএনএফ সদস্য’ উল্লেখ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর গতকাল সংবাদ মাধ্যমে দেয়া প্রেস বিজ্ঞপ্তিকে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে ইউপিডিএফ নেতা বলেন, বিলাইছড়িতে যে ৮ জন ত্রিপুরা গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে তারা সবাই সাধারণ জুমচাষী, কেএনএফের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই বলে স্থানীয়রা নিশ্চত করেছেন। তাছাড়া কেএনএফের সাথে বম সম্প্রদায়ের কিছু লোকজন যুক্ত থাকলেও তাতে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজনের সম্পৃক্ত থাকারও কোন তথ্য নেই। মূলত রুমা ও থানচিতে নাটকীয় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত আসল মদদদাতাদের আড়াল করতে নিরীহ গ্রামবাসীদের গ্রেফতারসহ নানা নিপীড়ন-নির্যাতন, হয়রানি করা হচ্ছে। এটা পাহাড়িদের নিশ্চিহ্ন করে দেয়ার রাষ্ট্রীয় সুগভীর ষড়যন্ত্রেরই অংশ।
বিবৃতিতে তিনি অবিলম্বে নিরীহ গ্রামবাসীদের গণগ্রেফতার, নিপীড়ন-নির্যাতন ও হয়রানি বন্ধ করা এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

আর্কাইভ