বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » খাগড়াছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
খাগড়াছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় শুরুতে মুজিবনগর সরকারের উপর নির্মিত তথ্য চিত্র প্রদর্শন করা হয়।
এসময় জেলা প্রশাসক মো: সহিদুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কৃঞ্চ চন্দ্র চাকমা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: শাহ আলমগীর, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীনের বড় একটি ধাপ ছিল মুজিবনগর সরকার গঠন। এ সরকার স্বাধীনতার রূপরেখা তৈরি করেন। বহি:বিশ্বের সাথে যোগাযোগ স্থাপনসহ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন।
আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে ব্যাপক ভাবে তুলে ধরার আহবান জানান বক্তারা।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 