শিরোনাম:
●   রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান ●   গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান ●   জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ●   করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ●   পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরসরাইয় উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১৩ প্রার্থী
প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরসরাইয় উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১৩ প্রার্থী
৭৭৩ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয় উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১৩ প্রার্থী

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন জমা করেছেন।
চেয়ারম্যান পদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র মো. জালাল উদ্দিন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি উত্তম কুমার শর্মা, অন্যজন লন্ডন প্রাবাসী মোহাম্মদ মোস্তফা।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন আহম্মদ, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ সেলিম, মীরসরাই সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অন্যজন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি বিবি কুলছুমা চম্পা, অপরজন মীরসরাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মরহুম মোমিনুল ইসলাম টিপুর সহ-ধর্মিণী ও চট্টগ্রাম উত্তর জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম কলি মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন বলেন, মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৭ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্তা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল।

বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের মিলন মেলা

মিরসরাই :: বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বার্ষিক পিকনিক ও মিলন মেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) মহামায়া ইকো পার্কে দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে বয়লারে নিয়োজিতরা এতে অংশ নেন। সংগঠনের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর এস কর্পোরেশনের পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক জয়নাল আবেদীন সেলিম। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নুর ইসলাম, সহ-সভাপতি আলমগীর হোসেন, সলিম উল্ল্যাহ দুলাল, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মুসলিম উদ্দিন, সাধারন সম্পাদক নুরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, ইমাম হোসেন রাকিব, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, উপদেষ্টা রেজাউল করিম খোকন, শহীদুল ইসলাম, আলমগীর হোসেন, কামরুজ্জামান রাজু, নবীন খান, ইলিয়াস মাস্টার, জাহেদুল ইসলাম, নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা কমিটির সালেহ আহমদ রহমান, মুক্তার হোসেন, আব্দুল্ল্যাহ আল ফয়সাল, কনসালটেন্ট একরামুল হক সেলিম, আলমগীর হোসেন, এরাদুল হক, সানোয়ার হোসেন নান্নু, মাইন উদ্দিনসহ ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কুমিল্লা, ময়মনসিংহ জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে একাত্নতা প্রকাশ করেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম দিদার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মিরসরাই প্রেসক্লাবের সদস্য সচিব নুরুল আলম।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ছোটদের হামদ-নাত ও কোরআন প্রতিযোগিতা, বাচ্চাদের দৌড় ও বেলুন ফুটনো, মহিলাদের চেয়ার ও সুই-সুতা প্রতিযোগিতা, পুরুষদের মুরগির লড়াই, বেলুন ফুটানো, রশি টানাটানি, শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট, র্যাফেল ড্র। এসময় হামদ-নাত ও কোরআন প্রতিযোগিতা পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক নুর নবী, খেলা পরিচালনা করেন ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম সোহেল।





ছবি গ্যালারী এর আরও খবর

রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

আর্কাইভ