সোমবার ● ১৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » মানিকছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল
মানিকছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল
খাগড়াছড়ি প্রতিনিধি :: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপের ভোট ৮ মে। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও পুরুষ ভাইস,চেয়ারম্যান পদে ৪ জন মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৫ এপ্রিল মনোনয়ন পত্রের হার্ড কপি জমার শেষ দিন সোমবার সকাল ১০টায় উপজেলার ৪ইউনিয়নের শতশত দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উৎসবমুখর পরিবেশে মোটরসাইকেল বহর নিয়ে দলীয় অফিস ও উপজেলা অডিটোরিয়াম চত্বরে জমায়েত হয়। এর পর উপজেলা আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে নিয়ে দ্বিতীয় বার চেয়ারম্যান হওয়ার আশায় মনোনয়ন পত্রের হার্ড কপি দাখিল করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন। এর পর উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও বিকেলে মো: আবদুল হামিদ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্রের হার্ড কপি জমা দেন সাবেক ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার ও আ.লীগ নেত্রী নূর জাহান আফরিন লাকি।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মো: জাহেদুল আলম মাসুদ, উপজেলা যুবলীগ সভাপতি মো: সামায়উন ফরাজী সামু, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় ও পার্বত্য নাগরিক পরিষদ নেতা মো: মোক্তাদির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগ নেতা এম.এ. রাজ্জাক, মো. আবুল কালাম, সহ-সভাপতি মো: শফিকুর রহমান ফারুক, বিশিষ্ট শিল্পপতি মো: হাফিজ আহমেদসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আ. লীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 