রবিবার ● ১৪ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাটে বাংলা নববর্ষ-১৪৩১ পালিত
ঘোড়াঘাটে বাংলা নববর্ষ-১৪৩১ পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলা নববর্ষ-১৪৩১ পালিত হয়েছে।
রবিবার পহেলা বৈশাখ সকাল ৮ টায় বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ অনেকে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে শিক্ষার্থীরা সহ উপস্থিত সকলের মাঝে বাংলার ঐতিহ্যবাহী খাবার হিসেবে পেঁয়াজ, শুকনো ও কাঁচা মরিচ, মাছ, আলু ভর্তা সহ পান্তা ভাত খাবার পরিবেশন করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে লোক সংগীত, দেশীয় নাচ গান, লাকী কুপন ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান পালিত হয়।




রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
তাহসিনা রুশদীর লুনা এমপি’র সাথে ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
নির্যাতন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ : খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে মা-শিশুর পুষ্টি ও দুর্যোগ ঝুঁকি কমাতে সমন্বিত প্রকল্প
রাঙামাটিতে চাঁদার দাবিতে ফলন্ত বাগান কেটে দেওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় 