রবিবার ● ৩১ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি : নিরাপত্তা চেয়ে জিডি
হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি : নিরাপত্তা চেয়ে জিডি
সিলেট প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন ভেরীগাও গ্রামের আকলু মিয়ার ছেলে কাশিম মিয়াকে হোয়াটসঅ্যাপে ঘরে ঢুকে জবাই করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইরন মিয়ার ছেলে হাছন মিয়া বিরুদ্ধে।
উল্লেখ্য, গত ৪ মার্চ (সোমবার) রাত ৯’টার দিকে পুর্ব বিরোধের গ্রাম্য সালিশে চলাকালে হাছন মিয়ার ভাই হুছন মিয়া বিচারকদের সামনে মতিন মিয়ার ভাই কাশিম মিয়ার উপরে চেয়ার ছূড়ে মারে। এতে সালিশে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে হুছন মিয়াকে গনধোলাই দেয়। এসময় ভিড়ের মধ্যে অজ্ঞাত কেহ হুছন মিয়াকে চুরিকাঘাত করে, পরে হুছন মিয়ার মা আকাতারুন বেগম বাদী হয়ে ৬জনকে আসামী করে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায় যে, পুর্ব শত্রুতার জেরে ৫ মার্চ ২০২৪ ইং তারিখে ভেরীগাও গ্রামের ইরন মিয়ার ছেলে হাছন মিয়া কাতারের একটি মোবাইল নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও ভয়েসে কাশিম মিয়াকে প্রাণনাশের হুমকি প্রদান করেছেন। ভয়েস ক্লিপে কাশিম মিয়ার ঘরে ঢুকে সকলকে জবাই করার কথা বলেন, এবং তিনি ঐ ক্লিপে আরো বলেন, ভাই কাইয়ুমকে পাঠিয়েছি তোমাদের শায়েস্তা করার জন্য।
হুছন মিয়ার অডিও ভয়েস থেকে আরো জানাযায় যে, হুছন মিয়া ফ্রান্স থেকে আসার পূর্বে ফ্রান্সের এক মোবাইল নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাশিম মিয়ার মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে অডিও ভয়েস ক্লিপ পাঠায় এবং হুছন মিয়া দেশে আসার পর থেকে কাশিম মিয়ার পরিবারের উপর বিভিন্ন ভাবে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এতে কাশেম মিয়া আত্মরক্ষার্তে আত্মগোপনে রয়েছেন। এমতাবস্থায় কাশেম মিয়ার পরিবারের মহিলা ও বাচ্চারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হুছন মিয়া ও কাইয়ুম মিয়া (গং) এর মহড়ায় প্রাণ ভয়ে ভীত কাশিম মিয়ার বড় ভাই মতিন মিয়া পরিবারের নিরাপত্তার জন্য রাজনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা চেয়ে রাজনগর থানায় মতিন মিয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন রাজনগর থানা অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 