রবিবার ● ৩১ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা নারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা নারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটিতে কাজী জিয়াউল হাসান ফুয়াদ (৪২) হত্যাকান্ডে জড়িত থাকার অপরাধে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিহত জিয়াউল হাসান ফুয়াদ উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তিনি উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামের সৈয়দ মকবুল হোসেন কাজীর ছেলে।
এর আগে গত ৭ জানুয়ারি রাত ১০টার দিকে দোকান থেকে মেয়ের জন্য বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে বাড়িসংলগ্ন চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফুয়াদকে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই ফয়সাল কাজী ৮ জানুয়ারি অজ্ঞাতনামা আসামি করে নলছিটি থানায় একটি হত্যা মামলা করেন।
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ফুয়াদ কাজী হত্যার ঘটনায় ওই চেয়ারম্যানের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়েই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।




অবৈধ স্থাপনার কারণে সড়ক দুর্ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে : রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের যুগান্তকারী পদক্ষেপ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন 