মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রীর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন
খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রীর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন
খাগড়াছড়ি, ২৬ মার্চ ২০২৪ :: আজ খাগড়াছড়ি জেলা সদরেরে চেঙ্গী স্কোয়ার স্মৃতিসৌধে ভোর ৫টা ৪৯ মিনিটে ৩১ বার তোপধ্বনির পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন এবং স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার), খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্র্র্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, স্বাধীনতা যুদ্ধে এত ব্যাপক নারকীয় গণহত্যা বিশ্বে আর দ্বিতীয়টি নেই। তিনি বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশ-মাতৃকার জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালিরা। প্রতিমন্ত্রী বলেন, যাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ, সেই সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা-বোনের প্রতি জানাই আমার গভীর শ্রদ্ধা। তিনি মহান স্বাধীনতা দিবসের চেতনাবোধ ও তাৎপর্যকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।




হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড 