মঙ্গলবার ● ২৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মঙ্গলবার ২৬ মার্চ ভোর ৫টা ৪৯ মিনিটে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনি প্রদর্শন ও জাতীয় পতাকা উত্তোলনের পর ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার), পৌরসভার মেয়র নির্মেলেন্দু চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নানান কর্মসূচি গ্রহণ করা হয়।




বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
যাত্রীদের দুর্ভোগ কমাতে যৌথভাবে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ চলবে
মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে
২৪ এর গণঅভ্যুত্থান রাজনৈতিক নেতৃত্বের মনস্তত্ত্বে ও আচরণে বিশেষ কোন পরিবর্তন ঘটাতে পারেনি
রিকশা শ্রমিক - শ্রমজীবীদের বাঁচার দাবি পূরণ করে সরকারকে শ্রমিকবান্ধব হিসাবে প্রমান করতে হবে
রাঙামাটির প্রবেশ মুখে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ : আহত-২
কাউখালীতে যুব দিবস পালিত 