শুক্রবার ● ২২ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাদ্রাসা কক্ষে ঝুলছিল ছাত্রের মৃত্যুদেহ
মাদ্রাসা কক্ষে ঝুলছিল ছাত্রের মৃত্যুদেহ
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা থেকে মুয়াজ মুনাওয়ার (১৪) নামে এক মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২১ মার্চ বিকেলে মাদ্রাসার একটি কক্ষ থেকে ওই ছাত্রের ঝুলানো মৃত্যুদেহ উদ্ধার করা হয়।
ঝালকাঠি সদর থানার ওসি মো.শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাদ্রাসার ছাত্র নড়াইল জেলার রঘুনাথপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসার তাহলী ভবনের চারতলায় নিজ থাকার স্থানে ফ্যানের সাথে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত হবে কিনা সেটি পরিবারের লোকজন আসলে বলা যাবে।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 