বুধবার ● ২০ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » ফুটপাতে সিসিকের অভিযান
ফুটপাতে সিসিকের অভিযান
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: ফুটপাত ও যানযট মুক্ত নগরী গড়তে এবং মানুষের নিরবিচ্ছিন্ন চলাচলের জন্য ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধভাবে ব্যবসা করে জন চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিসিক।
মঙ্গলবার ১৯ মার্চ নগরীর ফুটপাত অবৈধ দখলকারীদের উচ্ছেদ ও জরিমানা আদায় করেছে সিলেট সিটি কর্পোরেশন। প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খাঁন ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে মহানগর পুলিশের আভিযানিক দল ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন।
লালাদিঘির পাড়স্থ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নির্ধারিত জায়গায় পুনর্বসানের পর থেকে কঠোর ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানে পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন। তার পরিপ্রেক্ষিতে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দর, জেলরোড সহ আশেপাশের এলাকায় ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধ ভাবে ব্যবসা করে আসছে ভ্রাম্যমাণ অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ ও জরিমানা আদায় করা হয়। মোট নগদ ৩১ হাজার ৫ শ টাকা জরিমান আদায় করা হয়েছে এবং ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়েছে।




রাঙামাটিতে সওজের জমি দখল করে স্থাপনা নির্মাণ : ভূমিদস্যুরা সকলেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে পদত্যাগের হিড়িক
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্ৰ বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ৃয়া জনগোষ্ঠীর লোকজন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোন আন্দোলন সংগ্রাম করবে
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 