বুধবার ● ২০ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাউজানে নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি গাছে ধাক্কা আহত-৬
রাউজানে নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি গাছে ধাক্কা আহত-৬
আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: রাউজান-রাঙামাটি সড়কে সূর্যসেন চত্তর এলাকায় একটি যাত্রিবাহী সিএনজি টেক্সি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে দিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এই ঘটনায় চালকসহ ৬ যাত্রি আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এই ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দ্রুতগতির যাত্রিবাহী টেক্সিটি গহিরা থেকে মুন্সিরঘাটার দিকে আসার পথে এই ঘটনা ঘটে। চালক রাস্তা পার হতে যাওয়া এক পথচারিকে বাঁচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারায়। এই ঘটনায় চালক মো. ইমনসহ আহত হয় মোহাম্মদ জালাল, কমল, সুমন, হোসেন, আবদুল হামিদ ও হান্নান। চালক ইমন চিকদাইর ইউনিয়নের মো. জসিমের ছেলে। অন্যরা চট্টগ্রামের বাইর থেকে আসা শ্রমজীবি মানুষ বলে জানা যায়। রাউজান হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেছেন গাছের সঙ্গে সিএনজি টেক্সি ধাক্কায় চালকসহ ৬জন আহত হয়েছেন। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। চার জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর পর সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বেপরোয়া গাড়ি চালানোর দায়ে চালক ইমনের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়েছে।




পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্ববাজারে জ্বালানির মূল্য যখন কমতির দিকে তখন দেশে তেলের মূল্যবৃদ্ধির যৌক্তিক কারণ নেই
রাবিপ্রবি’র প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
বাঙ্গালী বৌদ্ধ পরিচয় দিয়ে বড়ুয়াদের বাঙ্গালী কোটায় ফেলে দেয়, আবার বাঙ্গালীরা বলেন, তোমরা বৌদ্ধ, উপজাতি কোটায় তোমরা
পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ফিশারিজ বিভাগের মানববন্ধন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ 