শনিবার ● ১৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ২টি বাড়ি পুড়ে ভষ্মিভূত
ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ২টি বাড়ি পুড়ে ভষ্মিভূত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ২টি পরিবারের বাড়িঘর ও মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে এলাকায় দক্ষিণ দেবীপুর গ্রামে এই ঘটনা ঘটে৷ এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ দেবীপুর গ্রামের বাসিন্দা আছম উদ্দিনের ছেলে আব্দুল হাই এর বাড়ির একটি কক্ষ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের ৭টি কক্ষে থাকা আসবাবপত্র, কাপড় চোপড় সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের গৃহকর্তা আব্দুল হাই জানান, গতরাতে তারাবীর নামাজ শেষে ঘরে শুয়ে থাকা অবস্থায় বাড়ির অব্যবহৃত কক্ষ থেকে ধোঁয়ার গন্ধ পেয়ে বের হয়ে এসে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পাওয়ার মূহুর্তেই পুরো বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড় চোপড় ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অপরদিকে আরেক পরিবারের গৃহকর্তী স্বামী পরিত্যক্তা লাইলী বেগমের বাড়ির ৩টি কক্ষও পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে পরিবার দুটির মাথা গোঁজার ঠাই নেই।
এ ব্যাপারে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এর আগেই বাড়ি দুটি প্রায় পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এতে প্রায় ৫/৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা আব্দুল হাই এর দাবী কক্ষটি দীর্ঘদিন থেকে অব্যবহৃত ভাবে পড়ে ছিল। সেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ ও অগ্নিকাণ্ড ঘটার মতো কিছু ছিল না।




রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ : সভাপতি আজিজুল সম্পাদক লোকমান
গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন মজুরি কাঠামোর আহ্বান
জাঁকজমকপূর্ণভাবে রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
করেরহাটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশির্বাদে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ 