বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিক বিরোধীদের দমন করতেই দ্রুত বিচার আইনকে স্থায়ী করা হয়েছে
রাজনৈতিক বিরোধীদের দমন করতেই দ্রুত বিচার আইনকে স্থায়ী করা হয়েছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল জাতীয় সংসদে তড়িঘড়ি করে দ্রুত বিচার আইনকে স্থায়ী করে আইন পাশ করানোয় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন রাজনৈতিক বিরোধীদের দমন করতেই যে এই আইন পাশ করানো হয়েছে তাতে কোন সন্দেহ নেই।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বিচার আইন বিচারিক নিপীড়ন বাড়িয়ে তুলেছে।
তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে এই আইনের অপপ্রয়োগ ঘটিয়ে বিরোধী দলসমূহের শত শত নেতৃস্থানীয় ব্যক্তি ও সংগঠকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। তিনি বলেন, যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুত বিচার আইনকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি প্রদানের উদ্দেশ্যেই ব্যবহার করা হচ্ছে।মন্ত্রীদের বক্তব্যে তার পরোক্ষ স্বীকৃতিও রয়েছে।
তিনি বলেন, বিচারিক আইনের বিলম্বিত দীর্ঘসুত্রিতা যেমন বিচারকে অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় করে তোলে, আবার হীন উদ্দেশ্যপ্রনোদিত দ্রুত বিচার অবিচার ও প্রতিহিংসা উসকিয়ে দেয়।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বিএনপির শাসনামলে প্রনীত এই আইনে পরবর্তীতে বিএনপিকে বেশী মাশুল দিতে হয়েছে। তিনি বলেন, ক্ষমতার গণেশ উল্টে গেলে এখনকার ক্ষমতাসীনদেরকেই হয়তো এই আইনে বেশী দূর্ভোগে পড়তে হবে।
তিনি উল্লেখ করেন, ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয়না।এই আইনের জন্য একদিন বর্তমান ক্ষমতাসীনদেরকেই বেশী পস্তাতে হবে।
তিনি অনতিবিলম্বে বিচারিক হয়রানির উদ্দেশ্যে প্রনীত আই আইন প্রথ্যাহার করে নেবার দাবি জানান।




সারের সংকট না থাকলে থাকলে কৃষকেরা সারের গোডাউন লুট করবে কেন?
প্রজ্ঞ্য ও দূরদর্শিতা দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড গঠন করুন
নগর পরিকল্পনায় ৪০ শতাংশ শ্রমজীবী মানুষদের বিবেচনায় রাখুন
বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য অবিলম্বে ন্যায্য মজুরিকাঠামো প্রনয়ণ করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
বেকারত্বের অবসান না হলে সামাজিক অস্থিরতা, নৈরাজ্য ও অপরাধ প্রবনতা আরও বৃদ্ধি পাবে
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা 