শুক্রবার ● ১ মার্চ ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ঘোড়াঘাটে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ
ঘোড়াঘাটে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। এ উপজেলায় হাজারও সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো ময়লা-আবর্জনার সমস্যা। আর এ কারণেই শবনম হক নামের এক নারীর ব্যক্তি উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচির অংশ হিসেবে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) বিকেলে উপজেলার রানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে এ ঝুঁড়ি বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে শবনম হক বলেন, আমি দীর্ঘদিন থেকে আমাদের এলাকার বাড়িঘর, বাজার, রাস্তাঘাট ও দোকানপাটের আশেপাশের এলাকার সুন্দর একটি পরিবেশ তৈরি করতে সচেতনতা মূলক কথাবার্তা ও পরামর্শ দিয়ে আসছি। এ থেকে একটি বিষয় লক্ষ্য করেছি যে, অধিকাংশ দোকানপাটের আশেপাশে ময়লা ফেলার জন্য কোনো ধরনের ঝুঁড়ি নেই। যদি প্রত্যেক দোকানে একটি করে ঝুঁড়ি থাকতো তাহলে অনেকেই অপ্রয়োজনীয় জিনিসপত্র ও ময়লা আবর্জনা এদিক সেদিক না ফেলে নির্দিষ্ট একটি পাত্রে ফেলতে উৎসাহিত হবে। এতে আমাদের এলাকার উন্নত একটি পরিবেশ তৈরি হবে। আমরা সচেতন হতে পারবো। মূলত এ ধারণা থেকেই আজকের এ উদ্যোগ গ্রহণ করা। এ উদ্যোগের অংশ হিসেবে আজকে উপজেলার রানীগঞ্জ বাজার ও ওসমানপুর বাজারে বিভিন্ন দোকানে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আমার ব্যক্তি উদ্যোগে উপজেলার প্রত্যেক দোকানে একটি করে মোট ২ হাজার ঝুঁড়ি বিতরণ করা হবে।
উল্লেখ্য, শবনম হক উপজেলার কানাগাড়ি গ্রামের আসলামুল হকের স্ত্রী ও একই এলাকার বর্তমান বাসিন্দা। বর্তমানে তিনি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।




রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে : পর্যটন মন্ত্রী
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
রাজনৈতিক মতপার্থক্যকে রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখুন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
গণঅভ্যুত্থানে নারীর ঐতিহাসিক অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার 