শনিবার ● ২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠি ১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর : বিএনপি থেকে বহিষ্কার
ঝালকাঠি ১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর : বিএনপি থেকে বহিষ্কার
গাজী গিয়াস উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি :: আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যানসহ দলীয় সকল পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক আইনপ্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিনে অনলাইনে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এর আগে, রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। এ বিষয় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এড. শাহাদাৎ হোসেন জানান, ঝালকাঠি জেলা বিএনপি সহ কেন্দ্রীয় বিএনপি আজ জঞ্জাল মুক্ত হয়ছে। তিনি দলের জন্য কখনওই কাজ করেননি, ব্যক্তি সুবিধা পেতে দলে ছিলেন। সে নৌকার মাঝি হওয়ায় ঝালকাঠি জেলা বিএনপি তাকে ধিক্কার জানাচ্ছে এবং ইতোমধ্যে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।




সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান
তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব
সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত-১ : আহত-২০
রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স
নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার
রাঙ্গুনিয়ায় ৮০০ কৃষক পেল বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন : উপস্থিতির হার ৬২ শতাংশ
কাউখালীতে সাংগ্রাই উপলক্ষে জল উৎসব
গাজীপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 