বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » মাটিরাঙ্গায় এইচএসসিতে জিপিএ-৫ পেলো চাষীর ছেলে কামরুল
মাটিরাঙ্গায় এইচএসসিতে জিপিএ-৫ পেলো চাষীর ছেলে কামরুল
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: এইচএসসি পরীক্ষায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একমাত্র শিক্ষার্থী হিসেবে জিপিএ-৫ পেয়েছেন মোঃ কামরুল হাসান নামের এক শিক্ষার্থী।
রবিবার ২৬ নভেম্বর ফলাফল প্রকাশের পর এতথ্য জানা গেছে ।
মোঃ কামরুল হাসান মাটিরাঙ্গার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার চাষী হাবিল মিয়ার ছেলে। তিনি তবলছড়ি গ্রীনহিল কলেজ থেকে এবারের এচএসসি পরীক্ষায় অংশ নেন।
পাঁচ বোনের মধ্যে একমাত্র ভাই কামরুল হাসান। এর আগে ২০১৪ সালে চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় ও ২০১৫ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পান তিনি। একই সঙ্গে ২০২১ সালে তাইন্দং উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন কামরুল হাসান।
ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা লাভের ইচ্ছার কথা জানিয়ে মেধাবী কামরুল হাসান বলেন, ‘পরিবার ও শিক্ষকদের অনুপ্রেরণায় আমি ভালো ফল করতে সক্ষম হয়েছি। আমি উচ্চশিক্ষিত হয়ে দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করতে চাই।’তার উচ্চশিক্ষা লাভে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়ার আহমেদ মজুমদার।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘এইচএসসি পরীক্ষায় উপজেলার একমাত্র পরিক্ষার্থী হিসেবে কামরুল হাসান জিপিএ-৫ পেয়েছে। এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানাই।’




হরিণায় ১২ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঔষধ সামগ্রী বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
বার কাউন্সিলের আদলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব তথ্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
হামে শিশুর মৃত্যুর দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন 